চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরানিগঞ্জে আদালত স্থাপনের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতমুখী বিএনপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ২১, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জন্য কেরানিগঞ্জে আদালত স্থাপন সংবিধান পরিপন্থী দাবি করে এর বৈধতা নিয়ে বিএনপি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুচিকিৎসা, নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, সরকারের বিভিন্ন কলাকৌশল ও ষড়যন্ত্রের কারণে খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হচ্ছে না। সরকার চায় না বেগম জিয়ার মুক্ত হোক। কিন্তু জনগণ তার মুক্তি চায়। জনগণের ইচ্ছা পূরণ হবে। আজ না হয় কাল বেগম খালেদা জিয়া মুক্ত হবেন। দেশের মানুষ এক হয়ে খালেদা জিয়াকে মুক্ত করবেন।

তিনি আরও বলেন, আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করছি আমরা। পাশাপাশি আন্দোলন চলতে হবে। রাজপথে আন্দোলন প্রয়োজন। আমরা লড়াই করতে থাকবো।

বিএনপির এই নেতা বলেন, বেগম খালেদা জিয়াকে প্রথমে চকবাজারে নির্জন কারাগারে রাখা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার জন্য সরকার দায়ী। এখন হাসপাতাল থেকে তাকে কেরানিগঞ্জের কারাগারে নিয়ে যাওয়া হবে। কেরানিগঞ্জ একটি উপজেলা। নির্জন পরিবেশ সেখানে।  কোনো সুযোগ সুবিধা নাই। আদালতের কোনো পরিবেশ নাই। বই পুস্তক নাই। লাইব্রেরি নাই। কোনো আদালত পরিচালনার সুযোগ নাই। এই আদালত স্থাপন সংবিধান পরিপন্থী। এখানে সংবিধানের অধিকার লংঘন করা হচ্ছে।

তিনি বলেন,  কেরানিগঞ্জে আদালত স্থাপনের বৈধতা নিয়ে আমরা চ্যালেঞ্জ করবো। আমরা তা করতে থাকবো। কারণ আমাদের আর কোনো উপায় নেই।

Reneta

মানববন্ধনে অন্যান্য অতিথিদের নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন,  বেগম জিয়া যেদিন জেল থেকে বের হবেন, সেদিন ক্ষমতায় থাকতে পারবেন না এই সরকার। সেদিন অন্যদের জেলে যেতে হবে।

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, এখনই খালেদা জিয়াকে মুক্তি দেন। সেটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো কাজ। সেটাই হবে আপনার বেঁচে থাকার উপায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, একাদশ সংসদে আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পর আমরা আশা করেছিলাম এই মুহুর্তে বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে আসবেন। কিন্তু জামিনের জন্য যাওয়ার পর দেখা গেলো ২ মাস পর মামলার দিন দেয়া হলো।  আলাপ আলোচনার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। আন্দোলন ছাড়া হবে না।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিব্যারিস্টার মওদুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যান্ডেলসনের নিয়োগ ইস্যুতে তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

হৃদয়কে সঙ্গ দিতে না পারার আক্ষেপ সাইফের

এপ্রিল ১৮, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

এপ্রিল ১৮, ২০২৬

কিউইদের সঙ্গে এমন হারের কারণ জানালেন সাইফ

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালিতে প্রচলিত শুল্ক নয়, নতুন নীতির ইঙ্গিত ইরানের

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT