চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেবল একজন রোনালদো আছেন, তিনি ব্রাজিলিয়ান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ডালপালা মেলছে গুঞ্জন, এসি মিলানের হয়ে আবারও সিরি আতে প্রত্যাবর্তন হতে চলেছে জ্লাতান ইব্রাহিমোভিচের। ইতালিতে খেলতে দেখা যাবে কিনা সেটা নিশ্চিত না হওয়া গেলেও মুখের কথায় পত্রিকার বাজার গরম করে রাখতে ওস্তাদ সুইডিশ ফরোয়ার্ড ফের ছেড়েছেন বোম। এক সাক্ষাৎকারে ক্রিস্টিয়ানো রোনালদোকে পাশ কাটিয়ে প্রশংসা করেছেন কেবল রোনাল্ডো নাজারিওর।

জিকিউ ইতালির সঙ্গে সাক্ষাৎকারে এসি মিলানে প্রথমবার খেলার সময় মার্কো মাতেরেজ্জির সঙ্গে ঝগড়া, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর সঙ্গে সখ্যতার বিষয়টি তুলে ধরেন ইব্রা। জানতে চাওয়া হয়েছিল ইতালিতে ফিরলে কেমন জমবে জুভেন্টাস ফরোয়ার্ড রোনালদোর সঙ্গে তার লড়াই।

জবাবে রোনালদোর অস্তিত্বের বিষয়টি যেন উড়িয়েই দিতে চেয়েছেন ইব্রা, ‘এরা কিছুই না! কেবল একজন রোনালদো আছেন, তিনি ব্রাজিলিয়ান।’

পাশাপাশি সত্যিকারের চ্যালেঞ্জ খুঁজতে পর্তুগিজ মহাতারকা রোনালদোকে জুভেন্টাস ছেড়ে অন্যকোন দলে যেতে পরামর্শ দিয়েছেন ইব্রা, ‘রোনালদো এমন একটা দলে এসেছে যারা টানা সাতবছর লিগ শিরোপা জিতেছে। এমন একটা দলে খেলা মোটেও কোনো চ্যালেঞ্জ না। সে যদি সত্যিকারের চ্যালেঞ্জ নিতে চাইতো তাহলে জুভেন্টাস যখন সিরি বি (দ্বিতীয় বিভাগে) ছিল তখন নাম লেখাত।’

ধারণা করা হচ্ছে আসছে শীতকালীন দলবদলে এসি মিলানে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ। ফিরলে তার এই কথায় মৌসুমের দ্বিতীয়বারের মতো এসি মিলান-জুভেন্টাস লড়াইয়ে যে বাড়তি উত্তাপ থাকবে তা অপেক্ষা লাগে না।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোজ্লাতান ইব্রাহিমোভিচরোনাল্ডো নাজারিওলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আলভারেজের বার্সায় যাওয়া এক ‘মিথ্যার আখ্যান’

এপ্রিল ২৮, ২০২৬

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১৬২ রান

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: প্রতিনিধি

কামড় খেয়ে রাসেল ভাইপারকে ধরে বাড়িতে নিয়ে এলেন যুবক

এপ্রিল ২৮, ২০২৬

ঝড় তুলতে আসছে ‘রকস্টার’-এর টিজার!

এপ্রিল ২৮, ২০২৬

কক্সবাজারে বজ্রপাতে লবণচাষীর মৃত্যু

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT