চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেন এই হামলা, শিক্ষার্থীরাতো কোনো অপরাধ করেনি’

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:০৬ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

রাজধানীর রাজপথে শিশু-কিশোররা ন্যায্য দাবিতে আন্দোলন করছে এবং তা অাদায়ের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকরাও রাস্তায় তাদের সঙ্গে আছেন বলে জানিয়েছেন। অভিবকরা বলছেন, শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে জরুরি প্রজ্ঞাপণ জারি করতে হবে। মিরপুরসহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ওপর হামলা কেনো হলো, তারও জবাব চান তারা।

শুক্রবার মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবি জানিয়ে অভিভাবকরা মানববন্ধন করেন। মানববন্ধনে কয়েকশ অভিভাবক অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবকরা বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন। গতকাল মিরপুর-১৩ নম্বরে অনেক শিক্ষার্থীর উপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। কেন এই হামলা? শিক্ষার্থীরাতো কোনো অপরাধ করেনি, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে।’

অভিভাবক শারমীন সুলতানা বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

আর একটি বাচ্চার ওপরে আঘাত এলে আমরা ঘরে বসে থাকবো না জানিয়ে জাহানারা আহমেদ বলেন: এর আগে সরকার অনেক দাবি পূরণের কথা বলে ঝুলিয়ে রেখেছে। ৯ দফা দাবি মেনে জরুরি প্রজ্ঞাপন জারি করতে হবে।

গত রোববার (২৯ জুলাই) ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েছিলেন দিয়া ও করিম। ফ্লাইওভারের কাছে শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলো তারা। দুটি বাসের পাল্লা দেওয়ার মধ্যে একটি শিক্ষার্থীদের উপর উঠে যায়। ঘটনাস্থলেই তারা নিহত হয়। এঘটনার পর ফুঁসে ওঠে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT