আইপিএল’র নবম আসরে শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের জেতার গোপন অস্ত্র এবার প্রকাশ্যে আনলেন ফ্র্যাঞ্চাইজি বলিউড বাদশা শাহরুখ খান। দলের মালিক কিং খানের বিশ্বাস, কলকাতার প্রত্যেকটি মানুষের হৃদয়ে কেকেআর। আর সেটাই তার দলের মূল চালিকাশক্তি।
আইপিএল নিয়ে কলকাতা সমর্থনের উন্মাদনা, গ্যালারিতে দাঁড়িয়ে কেকেআর দলকে শক্তি দেয়া সবকিছুই শাহরুখকে বাড়তি সাহস যুগিয়েছে। আর সেকারণেই কেকআর দল নিয়ে শাহরুখ একটি ভিডিও নির্মাণ করেছেন। ভিডিওতে বাচ্চা থেকে বুড়ো প্রত্যক কলবাসীর মনে-প্রাণে রয়েছে শুধু কেকেআর।
এরআগে নবম আসরে কলকাতা নাইট রাইডর্সের প্রচ্ছদ প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার ও ২০১২ ও ২০১৪ সালে দলের হয়ে আইপিএল জয়ী সাকিব আল হাসান। এবারের প্রচ্ছদে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রতিনিধিত্ব করছেন অধিনায়ক গম্ভীর, ইউসুফ পাঠান এবং সাকিব আল হাসান।








