চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণাঙ্গ কিশোরীকে প্রহারের দায়ে অভিযুক্ত পুলিশের পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ অপরাহ্ণ ০৯, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

কৃষ্ণাঙ্গ কিশোরী ড্যাজেরি বেকটনকে প্রহারের দায়ে অভিযুক্ত মার্কিন পুলিশ সিপিএল এরিক চ্যাসবোল্ট পদত্যাগ করেছে। মঙ্গলবার সে স্বেচ্ছায় তার পদত্যাগপত্র জমা দিয়েছে।

৪২ বছর বয়সী ওই পুলিশ সদস্যকে কৃষ্ণাঙ্গ কিশোরীকে অমানবিকভাবে প্রহার ও অন্যান্য কিশোর-কিশোরীদের দিকে অস্ত্র তাক করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ডালাস পুলিশ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করেছিল।

ওই ঘটনায় মেককিনি শহরের প্রায় ১৫’শ জনের মধ্যে ৮’শ জন নগরবাসী এই পুলিশের পদত্যাগের দাবিতে ঘটনাস্থলে বিক্ষোভ করেছিল। আমার গায়ের রং কোনো অপরাধ নয়। “আমাদের সন্তানদের অত্যাচার বন্ধ করুন” এই শ্লোগান দিতে দিতে তারা স্কুল থেকে মিছিল করে ঘটনাস্থল পর্যন্ত যান।

এরআগে প্রায় ৭ মিনিটের একটি ভিডিও চিত্রে দেখা যায়, পুলিশ সদস্যরা সুইমিং পুলে একদল কিশোর-কিশোরীকে অমানবিকভাবে দমনের চেষ্টা করে। এসময় সিপিএল এরিক চ্যাসবোল্ট সাঁতারের পোশাক পড়া ড্যাজেরিা বেকটনকে (১৫) মাটিতে ফেলে তার মাথা চেপে ধরে।

এসময় অন্য দুই কিশোর ওই পুলিশের দিকে এগিয়ে আসার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বন্দুক উচিয়ে ধাওয়া দেয়। একই সঙ্গে ওই কিশোরীর হাতে আঘাত করতে থাকে। এমন পাশবিক অত্যাচারের সময় সে চিৎকার করে বারবার তার মাকে ডাকছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বর্ণবাদযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে ৩ পাইলট অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্তে ব্রিটিশ এয়ারওয়েজ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে পথ আটকে দিলেন রিয়া যাদব

জুলাই ২৩, ২০২৬

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT