চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষ্ণপক্ষ’র প্রিমিয়ারে তারকাদের মেলা

রিজওয়ান কাদের রিজওয়ান কাদের
৭:৩৯ পূর্বাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

২৬ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’। হুমায়ূন আহমেদের গল্প-উপন্যাস নিয়ে ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন ‘কৃষ্ণপক্ষে’র চিত্রনাট্যকার ও পরিচালক মেহের আফরোজ শাওন।
কৃষ্ণপক্ষের প্রিমিয়ার শো’র আগে কলাকুশলীরাও জানিয়েছেন তাদের আনন্দ-বেদনার কথা।

মেহের আফরোজ শাওন বলেন, আজ আমি কৃষ্ণপক্ষের কথা বলবো। এবং আমি চাইবো আপনারা কৃষ্ণপক্ষের কথা শুনবেন এবং হলে এসে সিনেমাটি দেখবেন।

অভিনেতা রিয়াজ বলেন, এই যে বাঁধভাঙা জোয়ারের মতো মানুষ হলে এসে দেখছে কৃষ্ণপক্ষ। আজকের দিনটি দেখার জন্য আমি বেঁচে আছি সেটাই আমার কাছে বড় একটি পাওয়া। আজকের দিনটি আমার কাছে খুবই স্মরণীয়।

ইমপ্রেস টেলিফিল্ম লি: চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ফেব্রুয়ারি মাস মানেই হুমায়ূন আহমেদের নতুন বই। হুমায়ূন আহমেদের নতুন বই এবার নেই। এবার রয়েছে হুমায়ূন আহমেদের নতুন ছবি। তাই এই ছবিটি আপনাদের জন্য।  

সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে সরব ভূমিকায় থাকা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ১৩৩ তম প্রযোজনা ‘কৃষ্ণপক্ষ’। হুমায়ূনকে নিয়ে আরো সৃষ্টিশীল চলচ্চিত্র উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম।

শাওন বলেন, ইমপ্রেস টেলিফিল্ম সবসময় হুমায়ূন আহমেদের পাশে ছিলেন। তার চলচ্চিত্রের পাশে ছিলেন। যখন যা প্রয়োজন হয়েছে, সেভাবেই সহযোগিতা আমি যেমন কলা-কুশলীদের কাছ থেকে পেয়েছি, অভিনেতা অভিনেত্রীদের কাছ থেকে পেয়েছি তেমনই আমার প্রযোজনা প্রতিষ্ঠানের কাছ থেকেও পেয়েছি। 

Reneta

ফরিদুর রেজা সাগর বলেন, চ্যানেল আই বিশ্বাস করে, ইমপ্রেস টেলিফিল্ম বিশ্বাস করে তারা বাঙালী দর্শকদের জন্য একের পর এক সিনেমা তৈরি করছে। যারা হুমায়ূন আহমেদের জন্য কাজ করেছে তারা সবাই তার সৃষ্টি নিয়ে কাজ করতে চায়। এটাই আমাদের প্রত্যাশা, আপনারা সবাই হলে এসে ছবি দেখবেন। কৃষ্ণপক্ষ যেন সবার মনে যায় তাই আপনিও অংশ নিবেন। 

বাবা মা হারা ছোট্ট মুহিব এবং একমাত্র বোন জেবার জীবনকাহিনী এবং অরু-মুহিবের নতুন স্বপ্নদেখার গল্প নিয়েই ‘কৃষ্ণপক্ষ’।  রিয়াজ-মাহি, ফেরদৌস, আজাদ আবুল কালাম, তানিয়া আহমেদ, জয়ন্ত চট্ট্যোপাধ্যায়সহ একঝাঁক উজ্জ্বল শিল্পীর ‘কৃষ্ণপক্ষ’ মুক্তি পাবে ২৬ ফেব্রুয়ারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষ্ণপক্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT