চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের থেকে সরাসরি ধান-চাল কেনা নিয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

অভ্যন্তরীণ খাদ্যশস্য ক্রয় নীতিমালা-২০১৭ অনুসারে কৃষকের কাছ থেকে সরাসরি ধান ও চাল কেনার কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

খাদ্য ও কৃষি সচিব এবং খাদ্য অধিদপ্তরের মাহপরিচালককে আগামি চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

রিট আবেদনে বলা হয়, নীতিমালা অনুযায়ী সরকারের পক্ষ থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করার কথা। কিন্তু কিছু গুদাম মালিক ও মধ্যস্বত্বভোগীর কারণে এই নীতিমালা লংঘিত হচ্ছে। কৃষক তার পণ্যের নায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে। সরকার ঘোষিত মূল্যে কৃষক ধান বা চাল বিক্রির সুযোগ পাচ্ছে না।

‘সরকারের সংশ্লিষ্টরা সরাসরি কৃষকের কাছ থেকে ধান বা চাল কিনছে না। ফলে এক শ্রেণির লোককে বেআইনী সুযোগ দেওয়া হচ্ছে। তারাই কৃষকের কাছ থেকে কম মূল্যে ধান বা চাল সংগ্রহ করছে। ফলে কৃষক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা উৎপাদন খরচও পাচ্ছে না।’

রিট আবেদনে আরো বলা হয়, দেশের একটা বড় অংশের কৃষকের প্রধান পেশা ধান উৎপাদন করা। শুধুমাত্র ধান বিক্রি করেই তাদের জীবন-জীবিকা চলে। কিন্তু দিন দিন ধান উৎপাদনের খরচ বাড়ছে। কিন্তু তাদের উৎপদান খরচের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষকরা ধান চাষে নিরুৎসাহিত হচ্ছে। এটা দেশের সামগ্রীক অর্থনীতির ওপর প্রভাব ফেলছে।

Reneta

আজ আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী ফিরোজ আলম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট বেঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬

দুই সপ্তাহে আড়াই কোটি ভিউ, কী আছে এই নাটকে?

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেল মা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জকসু ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করলো ছাত্রদল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT