চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি

রাজীব আহমেদরাজীব আহমেদ
২:৫৮ পূর্বাহ্ণ ২২, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

টানা বর্ষণ ও উজানের পাহাড়ী ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত্যু হয়েছে ২ জনের। ফেনীর মুহুরী এবং সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ৭টি অংশে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে পরশুরাম ও ফুলগাজীর প্রায় ৫০টি গ্রাম। অবনতি হয়েছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির।

কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানিও বেড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৯ উপজেলার শতাধিক গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। তলিয়ে গেছে ৩০ হাজার হেক্টর জমির আমন ধানের ক্ষেতে। বন্যা কবলিত এলাকার ঘর-বাড়ী ও সড়ক তলিয়ে যাওয়ায় দুর্ভোগে বানভাসী মানুষ।

এলাকাবাসীরা বলছে তাদের ঘর বাড়ি সব ভেসে গেছে। খাওয়া থাকা, পোশাক পর্যন্ত তাদের নেই। ফসল নষ্ট হয়ে গেছে। এখন তারা তাকিয়ে আছে সরকারের সাহায্যের দিকে।

বৃহস্পতিবার দুপুর থেকে ভাঙ্গন শুরু হয়েছে ফেনীতে। জেলার সিলোনিয়া নদীর সুবার বাজারের পাশে বেড়িবাঁধে ভাঙ্গনে তলিয়ে গেছে সুবার বাজারের একাংশ, উত্তর মনিপুর, পূর্ব সাহেবনগরসহ ১০টি গ্রাম।

বন্যার পানিতে ৫শ’রও বেশি পুকুরের মাছ ভেসে গেছে। ১০ হাজার একর জমির আমন ফসল তলিয়ে গেছে। ঘরবাড়ি ছেড়েছে বহু মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পানির কারণেই এই বন্যা।

এটি ফেনীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

Reneta

সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীতে পানি বেড়ে জেলার অন্তত ৫০টি গ্রামের নিম্নাঞ্চল প্লবিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক’শ হেক্টর রোপা আমন ক্ষেত ও মাছের জলাশয়।

দুদিনের অবিরাম বর্ষণে রংপুরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। জেলার গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার চরাঞ্চলের শতাধিক গ্রামের ঘর-বাড়ি তলিয়ে যাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬

হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৮

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT