চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় ‘জঙ্গি আস্তানা’, জঙ্গিনেতা আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ আটক ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪২ পূর্বাহ্ণ ০১, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
জঙ্গি আস্তানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামনপাড়া তলতলা মসজিদের পাশে একটি টিনসেডের এক তলা বাড়িতে অভিযান চালিয়ে নব্য জেএমবির আমীর আইয়ুব বাচ্চুর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে অাটকের দাবি করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া জেলা পুলিশ।

আটককৃতরা হলেন; আইয়ূব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ড’র স্ত্রী সুমাইয়া। অন্যজনের নাম জানা যায়নি। অভিযানে দুইটি সুইসাইডাল ভেস্ট, একটি পিস্তল, ম্যাগজিন ও গান পাউডার উদ্ধার করে পুলিশ।

অভিযানে ক্ষয়ক্ষতি এড়াতে ওই বাড়ির আশপাশ থেকে সাধারণ জনগণকে সরিয়ে দেয়া হয়েছে। পুরো বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেররিজম ইউনিটসহ অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কাউন্টার টেররিজম ইউনিটের গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পরে তালতলা মসজিদের পাশের একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে।

“পরে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নানসহ কুষ্টিয়া ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। রাত ৩টার দিকে অভিযান শুরু করলে একজন মহিলা সুইসাইড ভেস্টসহ পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ সদস্যরা তা বিষ্ফোরিত হওয়ার আগেই তাকে ধরে ফেলে।”

মেহেদী হাসান বলেন, এরপর অারো দুই মহিলাকে আটক করে পুলিশ।  সেসময় তাদের শিশু সন্তানরাও সাথে ছিল।

Reneta

পুলিশের দাবি, কথিত এ জঙ্গি আস্তানার বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুষ্টিয়াজঙ্গিজঙ্গি আস্তানানব্য জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT