চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A
ওবায়দুল কাদের

দলের সভায় ওবায়দুল কাদের

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব কার্যনির্বাহী কমিটিতে পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা শেষে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সভায় দলীয় শৃঙ্খলা এবং দলের অভ্যন্তরীণ দুর্বলতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব পাঠানো হবে।’ তিনি আরো বলেন, আগামী ১২ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু ও মারুফা আক্তার পপি প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে মুজিবনগরে আওয়ামী লীগের জনসভাকে সফল করার জন্য খুলনা বিভাগের অধীন জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় সংসদ সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে আওয়ামী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক মুজিব নগর সরকার দিবসে আদর্শের ভিত্তিতে দেশের সকল উগ্র সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করার শপথ গ্রহন করতে হবে। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমকে আহবায়ক এবং খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদককে সদস্য সচিব করে মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, পহেলা বৈশাখ পালনের বিষয়েও আলোচনা হয়েছে। রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে এ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং এ শোভাযাত্রা বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হবে। এ বিষয়ে তিনি বলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমুহ এ শোভাযাত্রায় নেতৃত্ব দেবে।

Reneta

ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)’র সম্মেলন সুচারুভাবে আয়োজন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের অটিজম সচেতনতা সৃষ্টিতে চ্যাম্পিয়ান হিসেবে নির্বাচিত হওয়ায় সায়মা ওয়াজেদ হোসেনকে সম্পাদক মন্ডলীর সভায় অভিনন্দন জানানো হয় বলে জানান ওবায়দুল কাদের।

তিনি জঙ্গীবাদ প্রতিরোধে অসামান্য অবদান রাখার জন্য সেনাবাহিনী, র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।

সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রীর আশু রোগমুক্তি কামনা করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকুমিল্লা সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT