চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লা-চিটাগং ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু নতুন বিপিএল

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:১৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস এর দিয়ে মঙ্গলবার ( ০৮ নভেম্বর) নতুনভাবে আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ আসর। গেল শুক্রবার চতুর্থ আসরের যাত্রা হয়েছিলো। কিন্তু ঐদিন থেকেই অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হলে বিপিএলের প্রথম দু’দিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়ে যায়। ফলে দ্বিতীয় দিনেই বিপিএল স্থগিত করে আবারো নতুনভাবে ৮ নভেম্বর থেকে শুরুর সিদ্বান্ত নেয় টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিল কমিটি। তাই মঙ্গলবার থেকে আরও একবার নতুন করে শুরু হচ্ছে বিপিএল।

উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস এবং সন্ধ্যা ৭টায় লড়বে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।

আগের সূচি অনুযায়ী আগামীকাল বিপিএলের উদ্বোধনী ম্যাচে লড়বে কুমিল্লা ও চিটাগং। কুমিল্লার নেতৃত্ব আছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর চিটাগং-এর অধিনায়ক জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। দু’দলেই তারকা খেলোয়াড়দের ছড়াছড়ি বেশ।

Banglabid

কুমিল্লায় আছেন ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট জয়ী বাংলাদেশ দলের ওপেনার ইমরুল কায়েস, জাতীয় দলের হয়ে ৩টি করে টেস্ট ও টি-২০ এবং ৯টি ওয়ানডে খেলা উইকেটরক্ষক লিটন দাস, অভিজ্ঞ পেসার মোহাম্মদ শরীফ ও বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ। বিদেশীদের মধ্যে আছেন পাকিস্তানের আহমেদ শেহজাদ, ইমাদ ওয়াসিম, খালিদ লতিফ, শাহজিব হাসান, সোহেল তানভীর, গেল আসরের সেরা খেলোয়াড় আসার জাইদি, শ্রীলংকার নুয়ান কুলাসেকেরা, আফগানিস্তানের রশিদ খান, ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস, জেসন হোল্ডার ও রোভম্যান পাওয়েল। তাই সববিভাগেই বেশ ভারসাম্যপূর্ণ দল কুমিল্লা। এবারও শিরোপা ধরে রাখার মিশনেই নামবে কুমিল্লা।

অনুশীলনে ব্যস্ত দিন কাটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স
অনুশীলনে ব্যস্ত দিন কাটায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স

তবে নিজের লক্ষ্য জানাতে গিয়ে দলের অধিনায়ক মাশরাফি বলেছিলেন, ‘শুরুটা ভালো করতে চাই। তারপর চ্যাম্পিয়ন হবার দিকেই এগুতে থাকব’

কুমিল্লার মতই বেশ শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ দল চিটাগাংও। তামিমের সাথে আছেন ওপেনার এনামুল হক বিজয়, অভিজ্ঞ বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক, পেসার তাসকিন আহমেদ, সাকলাইন সজীব ও জুবায়ের হোসেনের মত লেগ-স্পিনার।

Reneta

বিদেশীদের কোটাতে বেশ শক্তিশালী সংগ্রহ আছে চিটাগং-এর। ওয়েস্ট ইন্ডিজ ও বিশ্বের অন্যতম সেরা টি-২০ খেলোয়াড় ক্রিস গেইল, ডোয়াইন স্মিথের সাথে আছেন পাকিস্তানের শোয়েব মালিক, আফগানিস্তানের মোহাম্মদ নবী, শ্রীলংকার জীবন মেন্ডিস ও চতুরঙ্গা ডি সিলভা।
তবে দলের অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, আমাদের দল হিসেবে খেলতে হবে। ব্যক্তিগতভাবে যতটাই ভালো খেলেন না কেনও, দল হিসেবে না খেললে সাফল্য পাওয়া সম্ভব হবে না। আমি গত বছর ব্যক্তিগতভাবে ব্যাটিং ভালো করেছিলাম। কিন্তু দল হিসেবে ভালো করতে না পারায়, আমার পারফরম্যান্সের কোনও মূল্য ছিল না। এবার যদি আমি গড় পারফরম্যান্সও করি, আর দল যদি ভালো করে তাহলে আমার সেই গড় পারফরম্যান্সের বেশি মূল্য থাকবে।’

তাই দুই দলের এমনসব তারকাদের অন্তর্ভূক্তিতে বিপিএলের চতুর্থ আসরে আবারো নতুনভাবে শুরু হওয়া উদ্বোধনী ম্যাচটি যে উত্তেজনায় ঠাসা থাকবে এতে কোন সন্দেহ নেই।

কুমিল্লা-চিটাগং-এর ম্যাচের পর সন্ধ্যায় লড়বে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস। গেল আসরে সিলেট সুপার স্টার্সে খেলা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবার নেতৃত্ব দিবেন বরিশালের। তার সাথে আরও আছেন ওপেনার শাহরিয়ার নাফীস, স্পিনার তাইজুল ইসলাম, পেসার আল-আমিন হোসেন। আর বিদেশীদের তালিকায় আছেন- ওয়েস্ট ইন্ডিজের কালোর্স ব্রার্থওয়েট, শ্রীলংকার থিসারা পেরেরা, দিলশান মুনাবেরা ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ ছাড়াও আরও অনেক তারকা।

কাগজে কলমে বরিশালের চেয়ে অনেক বেশি শক্তিশালী ঢাকা। অধিনায়ক সাকিব আল হাসানের সাথে আছেন নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনের মত তারকা খেলোয়াড়রা। আর বিদেশীদের কোটায় আছেন- দুই অভিজ্ঞ খেলোয়াড় শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা, ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল, ইংল্যান্ডের রবি বোপারা, শ্রীলংকার সেকুজে প্রসন্ন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT