এবার ডিজিটাল প্রযুক্তিতে অ্যালবাম করছেন কুমার বিশ্বজিৎ। নাম ‘তিলোত্তমা’। গান থাকছে তিনটি। জানালেন, ঈদের জন্য তৈরি করেছেন অ্যালবামটি। আর এবারই প্রথম ইপি নিয়ে আসছেন তিনি। বললেন, ‘যুগের সঙ্গে থাকছি।’
জানা গেল, অ্যালবামটি প্রকাশ করছে বাংলা ঢোল। এরই মধ্যে গান তৈরির কাজ শেষ। এবার ঈদুল ফিতরের আগেই আসবে গানগুলো। আর গান ভিডিও আসবে ঈদুল আজহার আগে।
‘তিলোত্তমা’ অ্যলবামে গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী ও আহমেদ রিজভী। এই অ্যালবামে কালা শাহর গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ। গানটির প্রথম লাইন ‘আমার মুর্শিদ পরশমনি গো’। সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডজ। এছাড়া ‘তুমি থাকো তারার দেশে’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কুমার বিশ্বজিৎ এবং ‘কত ফাগুন এনে দিলে’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন কিশোর।
ছবি : সংগৃহীত







