চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুকুর বাঁচালো নবজাতকের প্রাণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১৮, মে ২০১৯
অদ্ভুতুড়ে
A A
থাইল্যান্ড-নবজাতক শিশু-কবর-কুকুর

থাইল্যান্ডে কুকুরের জন্য বেঁচে গেল জীবন্ত কবর দেয়া এক নবজাতকের প্রাণ। শিশুটিকে উদ্ধারে তার মাটি খোঁড়ার চেষ্টার কারণে বাচ্চাটি বেঁচে যায়। উদ্ধার হওয়া নবজাতক এখন সম্পূর্ণ সুস্থ।

থাইল্যান্ডের ব্যান নং খাম গ্রামে বাড়ির আঙিনায় ঘোরাঘুরি করছিল পিং পং নামে পোষা কুকুরটি। সে সময় বাড়ির পাশে মাঠে ছোট্ট একটি শিশুর পা দেখতে পায় পিং পং। দুর্ঘটনায় নিজের এক পা হারানো কুকুরটি শিশুটিকে বাঁচাতে ছুটে যায়। তিন পা দিয়েই মাটি খুঁড়তে শুরু করে আর উচ্চস্বরে ডাকতে থাকে।

পিং পংয়ের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, ছেলে শিশুটি এখন সুস্থ আছে।

আসলে কী ঘটেছিল?
বাবা-মার কাছে লুকোতেই সদ্য জন্ম নেয়া শিশুটিকে জীবন্ত কবর দেয় তার ১৫ বছর বয়সী মা। শিশুটি জীবিত উদ্ধার হওয়ায় নবজাতকের মায়ের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনেছে থাইল্যান্ড পুলিশ।

থাইল্যান্ড-নবজাতক শিশু-কবর-কুকুর
মালিকের সঙ্গে পিং পং

নিজের কাজের জন্য শিশুটির কিশোরী মা দুঃখপ্রকাশ করেছে। অন্যদিকে যাদের কাছ থেকে লুকোতে গিয়ে নিজের সদ্যজাত সন্তানকে জীবন্ত কবরের চেষ্টা, নানা-নানীই শিশুটির লালনপালনের দায়িত্ব নিয়েছেন।

মৃত্যুর মুখ থেকে শিশুটিকে উদ্ধার করা কুকুর পিং পংয়ের মনিব জানিয়েছেন, তার কুকুরটি খুব বিশ্বস্ত। গ্রামের সবার কাছেও প্রিয় পিং পং।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুকুরথাইল্যান্ডনবজাতক উদ্ধারশিশু উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বদলাতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি: শিক্ষামন্ত্রী

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেংগু বিষয়ক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

জুন ২, ২০২৬

এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলার সংগ্রহ করবে অ্যালফাবেট

জুন ২, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশের লড়াই আজ

জুন ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT