চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কীভাবে কী করতে হবে বুঝতে পারছেন সাইফ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৯ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি। দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েই টেস্ট দলের সদস্য হয়েছেন সাইফ হাসান। ভারত সফরে চোটের কারণে খেলতে পারেননি। পাকিস্তানের মাটিতে হয়েছে অভিষেক। বাংলাদেশের ইনিংস হারের সেই ম্যাচে সাইফ নিজেও দেখেছেন কঠিন বাস্তবতা।

রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়েছেন সাইফ। দ্বিতীয় ইনিংসে করেছেন ১৬ রান। টেস্ট খেলা যে মোটেও সহজ নয় সেটি উপলব্ধি করতে পেরেছেন তরুণ এ ব্যাটসম্যান।

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাইফ বললেন, ‘আমরা যেভাবে খেলে আসছি ঘরোয়া ক্রিকেটে, সেদিক থেকে চিন্তা করলে অত সহজ না। আমাদের মানসিকভাবে তৈরি হতে হবে। প্রস্তুতি ভালো হচ্ছে জাতীয় দলের। সুযোগ পেলে রান বড় করতে হবে।’

‘দ্বিতীয় ইনিংসে বল ভালো ব্যাটে আসছিল। দুর্ভাগ্য যে বলটা নিচু হয়েছিল। আরেকটু মনোযোগ থাকলে হয়ত বলটা কোনোভাবে খেলে ফেলতে পারতাম। ফোকাস লেভেল আরও বাড়াতে হবে, মনোযোগ বাড়াতে হবে।’

সাদা পোশাকের ক্রিকেটে খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশ দল শনিবার থেকে শের-ই-বাংলা স্টেডিয়ামে আরেকবার দেবে ধৈর্য পরীক্ষা। নতুন চ্যালেঞ্জে জিততে অনুশীলনে কাজ করছেন টাইগার ওপেনার সাইফ। কীভাবে প্রস্তুত করছেন নিজেকে সেটিও জানালেন।

‘যখনই নেটে ব্যাটিং করতে যাচ্ছি, চেষ্টা করছি আউট না হওয়ার। যতবেশি খেলা যায়। সেশন বাই সেশন খেলার ব্যাপার তো মাথায় থাকেই। প্রস্তুতি ওভাবেই হচ্ছে। নতুন বল যখন খেলছি যাতে উইকেট না পড়ে, এটা যদি মাঠে প্রয়োগ করতে পারি আশা করি ভালো কিছু হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

জলবায়ু পরিবর্তনে খরা ও মরুকরণ মানবসভ্যতার জন্য বড় হুমকি

জুন ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্রে ভারতীয় কর্মীর মামলা, চাকরি রাখতে অর্থ আদায়ের অভিযোগ

জুন ১৭, ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৭, ২০২৬

‘বুড়ো’ বয়সী বিশ্বকাপ হ্যাটট্রিকে রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

জুন ১৭, ২০২৬

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT