চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীকে ধর্ষণের পরে আলামত নষ্টে অপহরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

যশোরের ঝিকরগাছার বাকড়া এলাকার প্রভাবশালী ব্যক্তি দাউদ সরদারের বিরুদ্ধে অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগ করেছেন তার বাড়ির গৃহপরিচারিকা।

ওই গৃহপরিচারিকার অভিযোগ, তার ধর্ষণের শিকার হয়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে হুমকি ও ভয়ভীতিতে তাদের এলাকা ছাড়তে বাধ্য করা হয়। কিন্তু এতেও রেহাই মেলেনি ওই মেয়ের। অপহরণের শিকার হয়ে গর্ভের সন্তানকেও হারাতে হয়।

যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন মেয়েটি জানায়, গত ২৩ অক্টোবর সকাল দশটার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকা থেকে মুখ ঢাকা অবস্থায় এক নারী তাকে নাম-ঠিকানা জিজ্ঞেস করে মুখে গ্যাস জাতীয় কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর সন্ধ্যা ছয়টার দিকে ফেরিঘাট এলাকায় তার জ্ঞান ফিরলে নিজেকে মাইক্রোবাসের মধ্যে দেখতে পায় সে। ওই মাইক্রোবাসে চালক ছাড়াও মুখ ঢাকা এক নারী ও এক পুরুষ ছিল। তারা ঢাকায় নিয়ে পরের দিন ২৪ অক্টোবর একটি বাড়িতে মেয়েটিকে অপারেশন করে সন্তান প্রসব করায়। চারদিন পর মারা যায় ওই শিশুটি।

এ ঘটনায় ২৯ অক্টোবর রাতে মেয়েটির মা বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় অপহরণের মামলা করেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর কবির বলেন, মেয়েটির সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে। গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

যশোরের পুলিশ সুপার মো.আনিসুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মেয়েটির চিকিৎসাধীন ওয়ার্ড থেকে অভিযুক্তদের দু’জন স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।এ ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকেও আটকের চেষ্টা চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরী ধর্ষণধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

জুলাই ২১, ২০২৬

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

পারেদেসকে ‘লাল কার্ড’ দেখানোর খবর ঠিক নয়, হাতাহাতির ঘটনা তদন্ত করছে ফিফা

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT