চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিম জং ন্যামের মর্গে সশস্ত্র পাহাড়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩০ পূর্বাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

কুয়ালালামপুর বিমান বন্দরে বিষক্রিয়ায় নিহত নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের সৎ ভাই কিম জং ন্যামের মরদেহ সংরক্ষণ করা হাসপাতালের মর্গে সশস্ত্র পাহাড়া বসানো হয়েছে।

ন্যামের নিহতের ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির জেরে মর্গের নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

এএফপি’র বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ভোরে চারটি গাড়ির একটি বহর হাসপাতাল এলাকায় ঢুকতে দেখা যায়। সেখানে তারা মালয়েশিয়ার বিশেষ বাহিনীর ডজন খানেক সদস্যকে রেখে আসে। পরে সেখানে বেসরকারি নিরাপত্তা কর্মকর্তাদের সরিয়ে দেয়া হয়।

এদিকে কিম জং ন্যামের মরদেহ নিতে পরিবারের কেউ আসেনি বলে দাবি করেছে মালয়েশিয়া। তাই এখনো কিমের মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করতে পারেনি বলে দেশটির অফিসিয়াল সূত্র এ তথ্য জানিয়েছে।

তবে কিম জং ন্যামের বড় ছেলে কিম হ্যান সল পিতার লাশ নিতে সোমবার রাতে ম্যাকাও থেকে কুয়ালালামপুর গেছে এমন গুজব ছড়িয়ে পড়ে। মালয়েশিয়ার গণমাধ্যমে এ সংবাদ প্রচারিত হলেও এর কোন সরকারি নিশ্চয়তা পাওয়া যায়নি।

বিষক্রিয়ায় ন্যামের মৃত্যু হয়েছে, প্রাথমিকভাবে এমনটি জানানো হলেও প্রকৃত কারণ এখনো অজানা বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল এখনো পাওয়া যায়নি।

Reneta

এছাড়া প্রাথমিক তদন্তে ন্যামের হার্ট এ্যাটাক বা তার শরীরে কোন ক্ষত পাওয়া যায়নি বলেও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডা. হাশিম আবদুল্লাহ জানিয়েছেন।

ন্যামের মরদেহ হস্তান্তরের আগে তার পরিচয় নিশ্চিত হতে পরিবারের কোন সদস্যের ডিএনএ নমুনার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে মালেয়শিয়া।

এছাড়া ন্যামের মৃত্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চবাচ্য বিনিময় অব্যাহত রয়েছে। নর্থ কোরিয়ার রাষ্ট্রদূত ক্যাং ছল বলেন, ঘটনার সাতদিন পেরিয়ে গেলেও এখনো প্রকৃত কোন কারণ জানা যায়নি।এখন আর পুলিশের তদন্তে বিশ্বাস করা যাচ্ছে না। এর পেছনে কারো হাত থাকার সন্দেহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

তবে তাদের ভূমিকা নিয়ে ক্যাং ছল এর এই বক্তব্য অপমানজনক বলে জানিয়েছে মালয়েশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিফা আমান ক্যাং ছল এর অভিযোগকে `ভ্রান্ত, মিথ্যা ও অর্ধসত্য’ বলেছেন।

আর প্রধানমন্ত্রী নাজিব রাজাক তাদের `কূটনৈতিকভাবে অভদ্র’ বলে উল্লেখ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিম জং উন
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ের রাত পেরিয়ে প্রশান্তির ঘুম!

এপ্রিল ৪, ২০২৬

৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

এপ্রিল ৪, ২০২৬

রাফীর রোমান্টিক ছবির নায়িকা হচ্ছেন বর্ণিতা

এপ্রিল ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফরিদপুরে চার গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT