চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউবায় রাউল কাস্ত্রো’র জায়গা পেলেন দিয়াজ কানেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কিউবার কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এসেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল, গত সপ্তাহে রাউল কাস্ত্রো সরে দাঁড়ানোর ঘোষণা দিলে সোমবার দিয়াজ ক্যানেলকে ফার্স্ট সেক্রেটারি পদের জন্য বেছে নেয়া হয়।

রাষ্ট্রের প্রধান ও দেশটির একমাত্র আইনসম্মত রাজনৈতিক দলের নেতা হিসেবে দিয়াজ ক্যানেল কিউবার বিপ্লবকে সামনে এগিয়ে নিয়ে যাবেন।

নতুন ফার্স্ট সেক্রেটারি হিসেবে ক্ষমতা গ্রহণ করে দিয়াজ ক্যানেল বলেন, রাষ্ট্রের ভাগ্য নির্ধারণী সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে কমরেড রাউলের পরামর্শ নেওয়া হবে। তিনি সবসময় আমাদের সঙ্গেই থাকবেন।

যে বছর কাস্ত্রো পরিবার কিউবার মার্কিন মালিকানাধীন সমস্ত সম্পত্তি জাতীয়করণ করেছিল, সেই ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন দিয়াজ কানেল। তিনি ফিদেল কাস্ত্রোর ক্যারিশমা বা রাউলের কর্তৃত্বকে অস্বীকার করেন না।

কিউবার নতুন এই নেতা রাউল কাস্ত্রোর পূর্ণাঙ্গ সমর্থন উপভোগ করার সময় কমিউনিস্ট-পরিচালিত ব্যবস্থায় শীর্ষস্থান অর্জন করেন।

শুক্রবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে তার বক্তব্যে রাউল কাস্ত্রো বলেছেন, দিয়াজ ক্যানেল তাৎক্ষনিক ভাবনার ফল নয়, বরং এক তরুণ বিপ্লবীকে একটি উচ্চতর পদে পদোন্নতির শর্তযুক্ত চিন্তাভাবনা থেকে তাকে নির্বাচন করা হয়েছে।

Reneta

মিগুয়েল দিয়াজ ক্যানেল কিউবার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০১৩ সালে। পরে ২০১৯ সালে তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার আগে পর্যন্ত তিনি ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির রাজনীতিতে থাকলেও নিজেকে সেভাবে প্রকাশ করতেন না। কিউবার নতুন নেতা মিগুয়েল দিয়াজ ক্যানেল ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিং এ লেখাপড়া করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিউবাপ্রেসিডেন্টফিদেল ক্যাস্ত্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারি অনুষ্ঠানের ব্যানার ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে নেই পাকুয়েতা, ফিরছেন রাফিনহা

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জুলাই ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানে খামেনির জানাজা আজ

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT