চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের খাদে ঠেলে ধুঁকছে লঙ্কানরাও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্রাইস্টচার্চে উথালপাথাল একদিন। শ্রীলঙ্কানদের বাউন্সে কুপোকাত হয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড গুটিয়ে গেছে ১৭৮ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান আসে একাদশের প্রধান বোলার টিম সাউদির ব্যাটে। লাকমালের ৫ উইকেটে ভর করে কিউইদের খাদে ঠেলে দিনশেষে আবার ধুঁকছে লঙ্কানরাও। স্কোরবোর্ড তিন অঙ্ক ছোঁয়ার আগেই চার উইকেট নেই সফরকারীদের।

শ্রীলঙ্কার হয়ে সুরাঙ্গা লাকমাল বিধ্বংসী বোলিং করেছেন। একাই শিকার করেন কিউইদের ৫ উইকেট! লাকমালের দেখানো পথে হেঁটে ৩ উইকেট নিয়েছেন সাউদিও।

সফরকারী শ্রীলঙ্কা টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভুল করেনি। শুরু থেকেই উইকেটের সুবিধা কাজে লাগায় তারা। দুই পেসার লাকমাল আর লাহিরু কুমারা রীতিমতো আতঙ্ক ছড়ান। দলীয় ১৬ রানের মাথায় কিউইদের ওপেনিং জুটি ভাঙেন লাকমাল।

ব্যক্তিগত ৬ রানে আউট হন ওপেনার জিত রাভাল। দলের রান তখন ১৬। আরেক ওপেনার টম ল্যাথাম ফেরেন ১০ রান করে। দলের রান তখন ১৭! পরপর লাকমালের দুই বলে ওপেনিং জুটি হারিয়ে শঙ্কায় পড়ে নিউজিল্যান্ড।

তৃতীয় উইকেটে আসেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু দুর্ভাগ্য তার। তিনিও টিকতে পারেননি (২)। ২২ রানে ৩টি, ৬৪ রানে ৬টি, নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। একটা সময় মনে হচ্ছিল, একশর মধ্যেই গুটিয়ে যাবে স্বাগতিকদের ইনিংস। তবে সপ্তম উইকেটে ১০৮ রানের বড় এক জুটিতে দলকে বড় লজ্জা থেকে বাঁচান টিম সাউদি ও বিজে ওয়েটলিং।

৬৫ বলে ৬ চার আর ৩ ছক্কায় ৬৮ রানের এক মহারগুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাউদি। দুই ওভারের মধ্যে ফিরে যান আরেক সেট ব্যাটসম্যান বিজে ওয়েটলিংও। ৯০ বলে ৪ বাউন্ডারিতে তিনি করেন ৪৬ রান। নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ওয়াটলিং ফেরার ওভারেই।

Reneta

৫৪ রানে ৫টি উইকেট নেন লাকমাল। ৪৯ রান খরচায় ৩টি উইকেট শিকার লাহিরু কুমারার।

১৭৮ রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেয়া শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে তেমন একটা ভালো অবস্থানে নেই। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারানোর পর ৫১ রানের মধ্যেই হারিয়ে ফেলে ৪ উইকেট! টিম সাউদির বোলিং তোপে ২১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়েছিল তারা। কুশল মেন্ডিস আর অ্যাঞ্জেলো ম্যাথুজ ইনিংস মেরামতের চেষ্টা করছিলেন। কিন্তু মেন্ডিসকে সেই সুযাগ দেননি কিউই বোলার কলিন ডি গ্র্যান্ডহোম। আউট করেন ১৫ রানে।

শেষ বিকেলে ৩৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে দলকে পথ দেখানোর চেষ্টা করছেন ম্যাথুজ ও রোশান সিলভা। ৪ উইকেটে ৮৮ রান তুলে প্রথমদিন শেষ করেছেন তারা। ম্যাথুজ ২৭ এবং সিলভা অপরাজিত আছেন ১৫ রানে। ৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন আবার ব্যাটিং শুরু করবে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT