চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠকের পর ভারত বলল, এটা অভ্যন্তরীণ বিষয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০১৯
- লিড নিউজ, আন্তর্জাতিক
A A

জম্মু ও কাশ্মীর বিষয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল নিয়ে অবস্থান যা ছিল সেটাই থাকবে, এটি পুরোপুরিই অভ্যন্তরীণ বিষয় বলে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে ভারত।

শুক্রবার জম্মু ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা এক রুদ্ধদার বৈঠকের দেশটির পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়।

চীনের সমর্থনে পাকিস্তানের পক্ষ থেকে রুদ্ধদ্বার আলোচনার  আবেদনের পরেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকা হয়।

এ বৈঠকের পর প্রতিক্রিয়া ভারতের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দপ্তরে ভারতের স্থায়ী দূত সৈয়দ আকবর উদ্দিন বলেন, জম্মু ও কাশ্মীর থেকে ধীরে ধীরে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে বদ্ধপরিকর ভারত সরকার এবং স্বাভাবিক অবস্থায় ফেরার পদক্ষেপ করছে সরকার।

তিনি বলেন, “অন্য কোনও বিষয় নেই, ভারত সরকারের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্ত এবং আমাদের আইনসভা সুনিশ্চিত করতে চায়, যাতে ভাল পরিষেবা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে দেওয়া যায় জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের”।

পাকিস্তানকে উদ্দেশ্য করে আকবর উদ্দিন বলেন, তারা চেষ্টা করছে, সতর্কতামূলক পরিস্থিতি তুলে ধরতে, যা প্রকৃত সত্য থেকে বহুদূরে।

Reneta

তিনি বলেন, “নির্দিষ্ট উদ্বেগ হল, জিহাদ শব্দটি ব্যবহার করছে একটি রাষ্ট্র এবং তাদের নেতাসহ ভারতে সন্ত্রাসে মদত দিচ্ছে”।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকটি আনুষ্ঠানিক না হওয়ায় তার ফলাফলের কোনও আনুষ্ঠানিক ঘোষণা হবে না। বৈঠকে হাজির হয়নি ভারত ও পাকিস্তান, এই বৈঠকে যোগ দিতে পারে পাঁচটি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য।

জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তান, উভয়েরই একতরফা পদক্ষেপ থেকে বিরত থাকা উচিত বলে মনে করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, কাশ্মীরের পরিস্থিতি এমনিতেই খুবই উত্তেজনাপূর্ণ এবং বিপজ্জনক”।

পাকিস্তানের খুবই ঘনিষ্ঠ সহযোগী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন।

গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্র সরকার। রাজ্যটিকে ভেঙে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করার ঘোষণা দেয়া হয় সেসময়।

তার আগের দিন ৪ আগস্ট থেকে সেখানে বড় ধরনের জনসমাগমের ওপর নিষেধাজ্ঞাসহ একাধিক কঠোর নিয়ম জারি করা হয় এবং নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়।

যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার ফলে কাশ্মীর উপত্যকায় ফোন এবং ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। তৈরি হয় কারফিউ জারি করার মতো পরিস্থিতি।

এরমধ্যেই কাশ্মীরের প্রায় ৪০০ জন রাজনৈতিক নেতাকে আটক করা হয়। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতিকেও গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩৭০ অনুচ্ছেদজম্মু ও কাশ্মীরজাতিসংঘের নিরাপত্তা পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT