চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্তিক সিকদার হত্যা: দণ্ডিত তিনজনকে আত্মসমর্পনের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ২৫, মে ২০২১
- সেমি লিড, আদালত
A A

ফরিদপুরে আলোচিত কার্তিক সিকদার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হয়ে জমিনে থাকা তিনজনকে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিনজনকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লা। আদালতে আজ  রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

আলোচিত এই মামলার নথিপত্র থেকে জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশোরদী ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের কার্তিক সিকদারের অপ্রাপ্তবয়স্ক কন্যাকে অপহরণ ও ধর্মান্তরিত করে বিয়ে করেন ইউনিয়ন যুবদলের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সিরাজ মোল্লা। পরবর্তীতে বাড়িঘর দখল করাসহ কার্তিক সিকদারের কাছ থেকে বিভিন্ন দফায় চাঁদা আদায় করতে শুরু করেন সিরাজ মোল্লা। একপর্যায়ে ২০০৬ সালের ১ জুন রাতে সিরাজ ও তাঁর সহযোগীরা কার্তিক সিকদারকে ধরে নিয়ে নির্যাতন করে ফেলে রেখে যান। এমনকি আহত কার্তিককে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়। পরদিন হাসপাতালে নেওয়ার পথে মারা যান কার্তিক। পরবর্তীতে সিরাজ মোল্লা ও তাঁর সহযোগীরা কার্তিকের লাশ সৎকার করতে বাধা দিলে সে লাস মাটি চাপা দেয়া হয়। আলোচিত ওই ঘটনার পর ২০০৭ সালের ৩ মার্চ নিহত কার্তিক সিকদারের স্ত্রী মিলনী সিকদার ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সিরাজ মোল্লা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা করেন।

মামলার বিচার শেষে ২০১৯ সালের ২২ জুন ফরিদপুরের বিশেষ দায়রা জজ আদালত কার্তিক সিকদার হত্যা মামলার রায় ঘোষণা করেন। সে রায়ে সিরাজ মোল্লা ও তাঁর সহযোগী নয়া মোল্লা, ইমারত মোল্লা, কালাম মোল্লা, সিদ্দিক মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। পরবর্তীতে দন্ডপ্রাপ্তরা রায়ের বিরুদ্ধে হাইকোর্ট আপিল করে জামিন চাইলে আদালত ইমারত মোল্লা, কালাম মোল্লা ও সিদ্দিক মোল্লাকে জামিন দেয়। জামিন পেয়ে এরা কারাগার থেকে বেরিয়ে যান। একপর্যায়ে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে দণ্ডিত তিনজনের সিকিউর অ্যারেস্ট চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে আজ আপিল বিভাগ হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত তিনজনকে আত্মসমর্পনের নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফরিদপুরহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরপুরে শিশু হত্যা: এখন পর্যন্ত যা জানা গেছে

মে ২০, ২০২৬

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টেস্ট সিরিজ জয়

মে ২০, ২০২৬
‘সাবা’ চলচ্চিত্রের দৃশ্যে মেহজাবীন ও রোকেয়া প্রাচী

ঈদে চ্যানেল আইয়ে বিশ্বনন্দিত সেই ‘সাবা’

মে ২০, ২০২৬

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম সমাবেশে প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬

ছিনতাই চাঁদাবাজি মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স ডিএমপি কমিশনার

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT