চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার্ডিফে যা নিয়ে ফিরল বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:৩১ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফ থেকে: ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে মাঝারি পুঁজি নিয়েও শেষপর্যন্ত বোলারদের লড়াই। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বিগ ম্যাচের আগে সেটিই অনুপ্রেরণা যোগাচ্ছে বাংলাদেশ দলকে। আগের ম্যাচের কিছু ভুল শুধরে কার্ডিফে দারুণ একটি ম্যাচের আশা করছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

‘আমাদের কিছু ভুল হয়েছে ম্যাচে। ব্যাটসম্যানরা সেট হয়ে আউট হয়েছে। কিছু কিছু জায়গা যদি সংশোধন করা যায়, তাহলে ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো একটা ম্যাচের আশাই করছি।’

ওভালে সাউথ আফ্রিকাকে প্রথম ম্যাচে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। পরের ম্যাচে কিউইদের সামনে ২৪৪ রানের সংগ্রহ নিয়ে জয়ের আশা জাগায় বোলাররা। শেষপর্যন্ত ২ উইকেটে হারতে হলেও টাইগারদের লড়াকু মনোভাব প্রশংসিত হয়েছে সর্বত্র।

কয়েকটি দৃষ্টিকটু ভুল না হলে হয়ত টানা দুই জয়ের আনন্দ নিয়েই স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে নামতে পারত বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল চারটায় টিম টাইগার্স পৌঁছেছে ওয়েলসের এই শহরে।

নিজেদের সৌভাগ্যের ভেন্যুতেই ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বাংলাদেশ। কার্ডিফে বড় বড় জয়ের অভিজ্ঞতা আর ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে ইংলিশ-বধের স্মরণীয় স্মৃতি, অনুপ্রেরণা নেয়ার মতো অনেককিছুই আছে শনিবারের ম্যাচ ঘিরে।

হাই-ভোল্টেজ ম্যাচের আগে অবশ্য সৌহার্দ্যের ভিন্ন এক আবহের দেখা মিলছে দুই দলের ক্রিকেটারদের মাঝে। তারা মিলিত হয়েছেন ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশনের ডিনারে। ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়ার অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয়েছে স্বাগতিক ইংল্যান্ডকেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কার্ডিফবাংলাদেশবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT