চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাভোগের সময়সীমা থেকে হাজতবাস বাদ দেয়ার বিধান প্রতিপালনের নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২১
- সেমি লিড, আদালত
A A
দণ্ডিত ব্যক্তির কারাভোগের সময়সীমা থেকে হাজত বাসের সময় বাদ দিতে ফৌজদারি কার্যবিধির ৩৫ (ক) ধারা বিধান ‘বাধ্যতামূলকভেবে’ প্রতিপালনের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।
২৬ বছর ধরে কারাভোগ করা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামির লিভ টু আপিল খারিজ করে সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।
মামলার বিবরণ থেকে জান যায়, ১৯৯৫ সালে নাটোর সদর উপজেলার চক পাড়ায় দুই জনকে হত্যার মামলায় ইউনুছ আলীসহ দুই জনকে ২০০২ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
এছাড়া অপর ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ইউনুস আলীর মৃত্যুদণ্ড কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগে লিভ টু আপিল করে ইউনুস আলী। সেই লিভ টু আপিলের শুনানিতে আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল আপিল বিভাগে বলেন, ‘যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ইউনুছ আলী প্রায় ২৬ বছর ধরে কারভোগ করছেন। জেলকোড অনুযায়ী যেটা ৩৪ বছর কারাবাসের সমান। তাই এক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড ৩০ বছর ধরলে ইউনুছ আলী চার বছরের বেশি সময় কারাভোগ করছেন।’
এরপর আদালত ইউনুছ আলী কারাভোগের সময়সীমা থেকে হাজত বাসের সময় বাদ দিতে ফৌজদারি কার্যবিধির ৩৫ (ক) ধারা বিধান যথাযথভাবে পালনের নির্দেশ দেন। আর এবিষয়ক সিদ্ধান্ত কারা কর্তৃপক্ষ, আইজিপি, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করতে বলেছেন বলে জানান আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল। এই আইনজীবী চ্যানেল আই অনলাইনকে বলেন, সর্বোচ্চ আদালত আজকের আদেশে দণ্ডিত ব্যক্তির কারভোগের সময় থেকে হাজত বাস বাদের বিধান বাধ্যতামূলকভেবে প্রতিপালনের নির্দেশ দিয়েছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যাবজ্জীবন কারাদণ্ডহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিকোটিন পাউচের বাজারজাতকরণ অভিযোগের দাবি প্রজ্ঞা ও আত্মার

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT