চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কার ডিজাইনের পোশাকে বধূ সাজবেন মেগান?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আসন্ন বিয়ের অনুষ্ঠানে হবু বধূ মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের সম্ভাব্য পোশাক নিয়ে জল্পনাকল্পনা শুরু হয়ে গেছে।

সোমবার বাগদানের ঘোষণার পরপরই ‘লাইন দ্য লেবেল’ এর তৈরি এক সাদা কোট পরে জনসম্মুখে আসেন মেগান। এরপর থেকে ঐ ব্র্যান্ডের অনলাইন পেজে মানুষের প্রবেশ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। এ থেকেই বোঝা যাচ্ছে মেগানকে নিয়ে উন্মাদনার শুরু হয়ে গেছে।

এর আগে বিয়ের অনুষ্ঠানে কী পরবেন সেই প্রশ্নে মেগান বলেছিলেন ‘ক্লাসিক এবং সিম্পল’ কোন পোশাক পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন তিনি। শুধু তাই নয়, সেই পোশাক হতে হবে সূক্ষ্মভাবে রোমান্টিকও।

ব্রিটিশ ডিজাইনার অ্যান্টোনিও বেরার্ডির পোশাকে কিছুদিন আগে দেখা গেছে মেগানকে। বেরার্ডি হতে পারেন তার বিয়ের পোশাকের ডিজাইনার, এমনটাই ধারণা করছেন অনেকে। কারণ মেগানের পছন্দের ‘ক্লাসিক এবং সিম্পল’ ধরনের পোশাক তৈরিতে বিখ্যাত বেরার্ডি। আবার কেট মিডেলটনের পছন্দের এমিলা উইকস্টিডও হতে পারেন বিয়ের পোশাকের সম্ভাব্য ডিজাইনার। তবে, মেগান যেহেতু যুক্তরাষ্ট্রে বড় হয়েছেন, তাই ব্রিটিশ বড় জা কেটের পছন্দ নাও মিলতে পারে বলে মনে করছেন গ্রেজিয়া ডেইলির ফ্যাশন বিষয়ক লেখক কেটি রোসেইন্সকি।

আবার কানাডার ফ্যাশন ডিজাইনাররা মনে করছেন, মেগানের বিয়ের পোশাকে থাকতে পারে কানাডিয়ান ঐতিহ্যের ছোঁয়াও। মেগান যখন যেখানে যান, সেখানকার ঐতিহ্য বজায় রেখে পোশাক পরার চেষ্টা করেন। সেই কথা মাথায় রেখে অনেকে বলছেন রাজ পরিবারের পছন্দে কোন পোশাকও পরতে পারেন তিনি।

শেষ পর্যন্ত বিয়ের পোশাক নিয়ে কী সিদ্ধান্ত নেবেন মেগান? কার ডিজাইন করা পোশাক পরে ২০১৮ সালে বিয়ে করতে যাচ্ছেন তিনি?এসব প্রশ্নের উত্তর মিলবে আর কিছুদিনের মধ্যেই। বিবিসি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রিন্স হ্যারিপ্রিন্সেস ডায়ানামেগান মার্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট ১ লাখ ২৩ হাজার কোটি টাকা: শিক্ষামন্ত্রী

জুন ৪, ২০২৬

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

জুন ৪, ২০২৬

ঋতুপর্ণার সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’

জুন ৪, ২০২৬

ঈদযাত্রায় দেশজুড়ে সড়কে নিহত ২৮১ জন

জুন ৪, ২০২৬

ইগো, দূরত্ব ও নিঃসঙ্গতা: প্রবীণ জীবনের অপ্রকাশিত সংকট!

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT