চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৮ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

গত সপ্তাহে আফগানিস্তানের কাবুলে হওয়া আত্মঘাতি হামলায় নিহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সম্মেলনে তিনি এই তথ্য দেন।

২০০১ সালের পর দেশটির সবচেয়ে ভয়াবহ ওই হামলায় ৯০ জন নিহত হয়েছে বলে এর আগে জানানো হয়েছিল।

আফগানিস্তানে এখনও একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে চলেছে। মঙ্গলবারও দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

দিন দিন খারাপ হওয়া পরিস্থিতে নিরাপত্তা দিতে না পারায় সমালোচনার মুখে পড়ছে আফগান সরকার।

এ অবস্থায় ন্যাটো, জাতিসংঘ, ইইউ, যুক্তরাষ্ট্র সহ ২৩টি দেশের প্রতিনিধিদের সঙ্গে দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

সেখানে তিনি বলেন,  ‘তালেবানের এখন সিদ্ধান্ত নেয়ার সময় যে, তারা শান্তি প্রতিষ্ঠা করবে নাকি কঠোর পরিণামের মুখোমুখি হবে।’

Reneta

উল্লেখ্য, গত বুধবার জার্মান দূতাবাসের প্রবেশ পথের কাছে এ বিস্ফোরণ হয়। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যালয় আছে।

ভয়াবহ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মান, ফ্রান্স এবং ভারতীয় দূতাবাস। হামলার ঘটনায় কয়েকশো’ মিটারের মধ্যে থাকা ঘরবাড়ি এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলাস্থলের খুব কাছেই দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ এবং মার্কিন দূতাবাস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানআশরাফ ঘানিকাবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT