চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুল ছাড়া আফগানিস্তানের সব মূল শহর তালেবানের দখলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২১
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানকে আবার পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অনেকটাই এগিয়ে গেছে তালেবানরা। দেশটির বড় শহরগুলোর মধ্যে এখন শুধু কাবুলই সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

কোনো রকম সংঘর্ষ ছাড়াই আফগানিস্তানের পশ্চিমের গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তার একদিন আগে অবরুদ্ধ মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণও নেয় তারা।  শনিবার বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ঘটলেও বড় ধরনের কোনো প্রতিরোধ ছাড়াই উত্তরাঞ্চলের বৃহত্তম এ শহরটির পতন হয়।

শহরটিতে তালেবানের আক্রমণে সরকারি বাহিনী পালিয়ে গেছে এবং তারা রাজধানী কাবুলের দিকে এগোচ্ছে। এর আগে কাবুলের দক্ষিণে পুল-ই-আলম শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর রাজধানী কাবুল এখন তালেবানদের হাতে অনেকটাই অবরুদ্ধ।

কাবুলের ৭ মাইলের মধ্যেই তালেবান বাহিনী রয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই কাবুলের পতন হবার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে সেখানে কয়েক হাজার সৈন্য পাঠিয়ে তাড়াহুড়া করে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।

দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পদত্যাগ করার জন্য চাপের মধ্যে পড়েছেন।  তাকে হয় আত্মসমর্পণ করতে হবে অথবা রাজধানীর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হবে।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। এই যুদ্ধে সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল তা আবার হারিয়ে যাবে।

Reneta

১৯৯০ সালে তালেবান নিয়ন্ত্রণাধীন জীবনে নারীদের পুরোপুরি বোরকা পরতে বাধ্য করা হতো, ১০ বছরের বেশি বয়সী মেয়েদের জন্য শিক্ষা নিষিদ্ধ ছিলো এবং প্রকাশ্যে ফাঁসিসহ নৃশংস শাস্তির ব্যবস্থা ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানকাবুলতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT