চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেল ফারুকীর ‘ডুব’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
‘ডুব’ ছবিতে ইরফান খান ও তিশা

‘ডুব’ ছবিতে ইরফান খান ও তিশা

মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ‘ডুব’। গেল বছরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটি এবার মুক্তি পেল কানাডার ৭ সিনেমা হলে।

শুক্রবার সেখানাকার টোরেন্টো সিটি, ক্যালগারী, এডমন্টন, সাস্কাটন, রেজিনা, ভ্যানকাউভার এবং উইনিপ্যাগ শহরের সিনেমা হলগুলো একযোগে চলছে ছবিটি।

কানাডায় ‘ডুব’ মুক্তি দিয়েছে আর. এস. মেডকম গ্রুপ। প্রতিষ্ঠানটি বাংলাদেশ প্রতিনিধি সাইফ চন্দন চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছেন। চন্দন বলেন, ‘ডুব’ ছবিটি কানাডার ৭টি সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে শুক্রবার। সেখানের বাংলাদেশি দর্শকরা ছবিটি দেখতে চায় বলেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আশা করছি, সেখানকার দর্শকরা ছবিটি ভালোভাবে উপভোগ করবেন।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘ডুব’। এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে আরো অর্থ লগ্নি করেছিলেন বলিউডের ইরফান খান নিজেই।

এই ছবিতে ইরফান খানের সঙ্গে আরো অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র, বাংলাদেশের তিশা এবং রোকেয়া প্রাচী।
গেল বছরের ২৭ অক্টোবর বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া; একযোগে এই তিন দেশে ডুব ছবিটি মুক্তি দেয়া হয়েছিল। ‘ডুব’ ছবি ট্যাগ লাইন হচ্ছে, ‘নো বেড অফ রোজেস’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাডুবফারুকী
শেয়ারTweetPin1

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন উইলিয়ামসন

জুন ১২, ২০২৬

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT