চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাইপুকুর: বিপন্ন শামুকখোল পাখির অভয়ারণ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ১৫, জানুয়ারি ২০১৬
পরিবেশ
A A

জয়পুরহাটের কানাইপুকুর এখন বিপন্ন প্রজাতির শামুকখোল পাখির অভয়ারণ্য। গ্রামের মানুষের ভালবাসা আর নিরাপত্তা পেয়ে বাড়ছে ওই পাখির সংখ্যা।

পাখি সংরক্ষণে প্রকৃতি ও পরিবেশ প্রেমী সংগঠন এবং স্থানীয় প্রশাসন নিয়েছে নানা উদ্যোগ। গ্রামবাসীও অপার মমতায় আগলে রাখছে পাখিগুলোকে।

ক্ষেতলাল উপজেলার নিভৃত গ্রাম কানাইপুকুরে বাসা বেঁধেছে কয়েক হাজার শামুকখোল পাখি। গ্রামের পুকুরপাড়ের বড় বড় গাছ তাদের স্থায়ী আবাসস্থল। এদেশে এই পাখি প্রজননে কোনো ইতিহাস না থাকলেও কানাইপুকুরের পরিবেশ তাদের বংশ বিস্তারে হয়ে উঠেছে সহায়ক।

পাখি সংরক্ষণকারী আব্দুস সোবহান বলেন, ‘পাখিগুলো অনেকদিন ধরে এখানে আসে। আমি তাদের দেখে সংরক্ষণ করি। কেউ ধরেও না মারেও না। কাউকে ধরতেও দেই না।’

পাখিগুলো সংরক্ষণে আন্তরিকতার কোনো কমতি নেই কানাইপুরবাসীর। গ্রামবাসী ও এলাকাবাসীদের একজন জানান, আগে আমি পাখি শিকার করতাম। কিন্তু এখন আর করি না।

পাখির এই আবাসস্থলকে সরকারিভাবে সংরক্ষণের আহবান জানিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং স্থানীয় প্রশাসন।

Reneta

জয়পুরহাট প্রকৃতি ও জীবন ক্লাবের আহবায়ক আবু জাফর মো. সালেহ বলেন, ‘আমাদের পক্ষ থেকে পাখি সংরক্ষণ করার জন্য গ্রামবাসীকে আমরা উৎসাহী করেছি। সরকারিভাবেও এই রকম ব্যবস্থা নেওয়া দরকার।’

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘পাখিগুলো যাতে তাদের বংশবিস্তার যথাযথভাবে করতে পারে এজন্য আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছি।’

বিপন্ন এই পাখিগুলো সংরক্ষণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

তিনি বলেন, ‘জয়পুরহাটে যে শামুককুল পাখিগুলো দেখা যাচ্ছে তার সংখ্যা মোটামুটি ভালো এবং এই ভালো হওয়ার কারণটি হচ্ছে সচেতনতা। এটা যদি আমরা আরো ভালোভাবে; শক্তভাবে ধরে রাখতে পারি তাহলে যে পাখিগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সে পাখিগুলো আমরা আরো বেশি সংখ্যায় দেখতো পাবো।

বিপন্ন ও বিরল প্রজাতির এই পাখিগুলো দেখতে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন অঞ্চলের প্রকৃতিপ্রেমী দর্শনার্থী।

পাখির নিরাপত্তার পাশাপাশি এর আবাসস্থলকে অভয়ারণ্য ঘোষণা দিয়ে এদের রক্ষার উদ্যোগ নিবেন প্রশাসন এমন দাবি এলাকাবাসীর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাখি রক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির গোল নেই, ঘরে পয়েন্ট হারাল মিয়ামি

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

এপ্রিল ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছায়নি যুক্তরাষ্ট্র-ইরান

এপ্রিল ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা

এপ্রিল ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT