চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান-নেটফ্লিক্স দ্বন্দ্বে অনিশ্চয়তায় ‘দ্য আইরিশম্যান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ পূর্বাহ্ন ১৯, মার্চ ২০১৯
বিনোদন
A A

কান ফিল্ম ফেস্টিভ্যাল আর নেটফ্লিক্সের মধ্যে বনিবনা হচ্ছেই না। গতবছর কান চলচ্চিত্র উৎসবে নেটফ্লিক্সের সিনেমা দেখানোর অনুমতি দেয়া হয়নি। শোনা যাচ্ছে এবছরেও একই ঘটনার পুনরাবৃত্তি হবে। ফলে ফেস্টিভ্যাল থেকে বাদ পড়বে বড় নির্মাতাদের তৈরি দারুণ কিছু সিনেমা।

মার্টিন স্করসিসের ‘দ্য আইরিশম্যান’, স্টিভেন সডারবার্গের ‘দ্য লনড্রোম্যাট’, ডেবিড মাইকডের ‘দ্য কিং’, দ্য সাফডাই ব্রাদার্স এর ‘আনকাট জেমস’ এবং নোয়া বামবাচ-এর একটি নামহীন জনপ্রিয় সিনেমা কানে প্রদর্শিত হবে না।

এরমধ্যে রবার্ট ডি নিরো এবং আল পাচিনো অভিনীত ‘দ্য আইরিশম্যান’ নিয়ে চলছে আলোচনা। ছবিটি নেটফ্লিক্সের না হলে খুব সহজেই কান মাতাতে পারতো।

‘দ্য আইরিশম্যান’-এর চিত্রনাট্য লিখেছেন স্টিভেন জাইলিয়ান। চার্লস ব্র্যান্ডটের উপন্যাস ‘আই হেয়ার্ড ইউ পেইন্ট হাউস’ অবলম্বনেই এই সিনেমার কাহিনী, যাতে তুলে ধরা হয়েছে হিটম্যান ফ্র্যাঙ্ক ‘দি আইরিশম্যান’ শিরানের জীবন।

ভ্যারাইটির রিপোর্ট অনুযায়ি কান-এর ডিরেক্টর থিয়েরি ফেমাক্স ‘দি আইরিশম্যান’ ছবিটি কানে প্রদর্শনের জন্য স্করসিসের সঙ্গে বৈঠক করে উপায় খুঁজছেন। এই তারকাবহুল ছবি কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে বাদ দিতে চান না তিনি। এর আগের বছর আলফনসো কুয়ারনের ‘রোমা’ বাদ পড়েছিল। অথচ ছবিটি একাধিক অস্কার জিতেছে।

স্করসিসের সঙ্গে কান-এর সম্পর্কটাও দারুণ। এর আগে ‘ট্যাক্সি ড্রাইভার’ ছবির জন্য পাম ডিওর (কানের সর্বোচ্চ পুরস্কার)  জিতেছিলেন তিনি। এছাড়াও ২০০২ সালে তিনি ‘গ্যাংস অব নিউ ইয়র্ক’ দেখিয়েছিলেন কান উৎসবে। ছবিটি তখনও অসমাপ্ত ছিল।

Reneta

কান এবং নেটফ্লিক্সের সংঘাত শুরু হয় ২০১৭ সালে। বং জুন-হুর ওকজা ও নোয়াহ বোমবাকের ‘দ্য মায়োরিদজ স্টোরিজ’ নিয়ে বিতর্কের শুরু। কান উৎসবে অংশ নিয়েছিল নেটফ্লিক্সের এই দুটি সিনেমা। নেটফ্লিক্সের সিনেমা অংশ নেয়ায় ফরাসি সিনেমা পরিবেশকদের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দিয়েছিল।

তাদের বক্তব্য ছিল, থিয়েটারে মুক্তি না পাওয়া সিনেমা কান-এ অংশ নিতে পারবে না। তাদের চাপে নেটফ্লিক্সের সিনেমা কানে প্রদর্শনের সুযোগ দেয়া হয়নি। পরে ২০১৮তে নিয়ম করা হয়, কান উৎসবে অংশ নিতে হলে সিনেমাটি ফ্রান্সের থিয়েটারে মুক্তি দিতে হবে। ফলে নেটফ্লিক্স এবং কান-এর মধ্যের দন্দ্বের কোনো সমাধান হয়নি এখনও। -ইন্ডি ওয়্যার

Jui  Banner Campaign
ট্যাগ: অস্কারআল পাচিনোকান চলচ্চিত্র উৎসবদ্য আইরিশম্যাননেটফ্লিক্সমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোরোমালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের প্রতি সমবেদনা স্কটল্যান্ডের, হুঁশিয়ারি বড় দলগুলোকে

ফেব্রুয়ারি ৭, ২০২৬

কমার একদিনের ব্যবধানে আবারও বেড়েছে স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচন উপলক্ষে ১১–১২ ফেব্রুয়ারি সারাদেশে দোকান ও শপিং মল বন্ধ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
নিহত হুজাইফা সুলতানা আফনান, ছবি: প্রতিনিধির পাঠানো ছবি।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু আফনানের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT