চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ পূর্বাহ্ণ ২০, মে ২০২২
- সেমি লিড, বিনোদন
A A

কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা।

ফ্রান্সে বিশ্বখ্যাত কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, ‘মুজিব’ চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।

বঙ্গবন্ধু, মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলার মতো মহান মানুষদের জীবনী একটি চলচ্চিত্রে ফুটিয়ে তোলা দুরুহ হলেও বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি বঙ্গবন্ধুর চেতনাকে যুগে যুগে জাগ্রত রাখবে এবং মানবতার জন্য আত্মনিবেদনের প্রেরণা যোগাবে বলেন তিনি।

মন্ত্রী এজন্য বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ভারত সরকার, সিনেমাটির নির্মাতা, পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ সবাইকে অকুণ্ঠ কৃতজ্ঞতা জানান।

ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তার বক্তৃতায় বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে বর্ণনা করেন।

Reneta

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচারসচিব অপূর্ব চন্দ্র, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগালসহ দু’দেশের অভিনয় শিল্পীরা ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু বায়োপিকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিজিটালি প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৩, ২০২৬

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT