চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদের বললেন, দাঁতভাঙা জবাব দেওয়া হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৬ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

অসাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের কোনো চক্রান্ত হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘নির্বাচন বানচালের অপচেষ্টা যদি কেউ করতে চায়, অসাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের কোনো চক্রান্ত দেশে চলে; তাহলে আমাদের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙ্গা জবাব দেবো।’

বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগরীর সকল সংসদ সদস্য এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের সাথে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে কাদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে নাশকতার বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে আমরা প্রস্তুত। কেউ এমনটা করতে আসলে তার জবাব আমরা রাজনৈতিকভাবে দেবো। পলিটিক্স-এর পলিটিক্স কিন্তু ভায়োলেন্ট যদি কেউ করেন সেটা বরদাস্ত করা হবে না। যে কোনো সহিংসতার জবাব জনগণ ও দেবে আইন প্রয়োগকারী সংস্থাও প্রস্তুত থাকবে।

বাংলাদেশ আওয়ামী লীগ যে সাংগঠনিক গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে আগামীকাল থেকে সেটা সারাদেশে আরো বিস্তৃত হবে বলে সংবাদ সম্মেলন থেকে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

বলেন: সময়টা খুব চ্যালেঞ্জিং। সংলাপ হওয়ার আগে হতাশা প্রকাশের যুক্তি নেই। যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা রাজনৈতিক ভাবে, সাংগঠনিক ভাবে প্রস্তুত। সারাদেশে নির্বাচন উপলক্ষে ফেস্টিভ মুড বিরাজ করছে। নির্বাচন কমিশনের আচরণবিধি সবার জন্য একই। আমরা মেনে চলব। এটা আমাদের অঙ্গিকার।

Reneta

সংলাপে বসার আগে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ এড়িয়ে সব কিছুর জন্য আরও দু’ঘণ্টা (গণভবনে সংলাপ) অপেক্ষা করার জন্য সকলকে অপেক্ষা করার পরামর্শ দেন কাদের।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় সদস্য এবিএম রিয়াজুল কবির কাওছার, মারুফা আক্তার পপি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT