চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদেরের প্রশ্ন: ইভিএম নিয়ে বিএনপির ভয় কেন?

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:০৮ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

আগামী সংসদ নির্বাচনে অন্তত ১০০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে নির্বাচন কমিশনের-ইসি প্রস্তাব নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইভিএমে বিএনপির ভয় কেন?

‘আপনারা কেন বিরোধীতা করেন? স্বচ্ছ নির্বাচন-নিরপেক্ষ নির্বাচন যদি চান তাহলে ইভিএমে আপত্তি কেন?’

ডিসেম্বরের শেষ সপ্তাহে সংসদ নির্বাচনের কথা জানিয়ে মঙ্গলবার সেই নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা জানায় ইসি।

Banglabid

তবে ইসির ওই প্রস্তাব সরাসরি নাচক করে দিয়ে বিএনপি বলছেন, এটা ষড়যন্ত্রমূলক প্রস্তাব।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের স্মরণ সভায় এ নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের।

তিনিও আগামী নির্বাচনে ১০০টি আসনে ইভিএম মেশিনে ভোট গ্রহণের কথা জানিয়ে বলেন, ‘গত তিনটি সিটি করপোরেশন নির্বাচনে রেজাল্ট যখন ঘোষণা হচ্ছিলো, ইভিএমের রেজাল্ট তো আগে থেকে হয়ে যায়। মনে আছে, বরিশাল এবং রাজশাহীতে আমরা এগিয়ে কিন্তু সিলেটে আমরা পিছিয়ে। তখনই আমরা বুঝে গিয়েছিলাম এখানে আমাদের বিজয়ের সম্ভবনা কম। এটা জিতলেন সিলেট সেখানে তো ইভিএমের জেতা দিয়ে শুরু শেষটাও তাই হলো।’

Reneta

‘ইভিএম এখন একটা আধুনিক ভোটিং সিস্টেম। উন্নত গণতান্ত্রিক দেশে এ পদ্ধতি চালু আছে। আপনারা কেন বিরোধীতা করেন? স্বচ্ছ নির্বাচন-নিরপেক্ষ নির্বাচন যদি চান তাহলে ইভিএমে আপত্তি কেন?’

কাদের আরো বলেন, ‘জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার আওয়ামী লীগের নতুন কোন দাবি নয়। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা কিন্তু নির্বাচনে ইভিএমর ব্যবহারের দাবি জানিয়ে ছিলাম। এটা আমাদের দাবিতে এখনও অটল।’

আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে আবারো ইভিএমে ভোট নেয়ার দাবি জানাবে উল্লেখ করে তিনি বলেন, ‘তারপরও যদি নির্বাচন কমিশন মনে করে এ সময়ের মধ্যে ইভিএমে ভোট গ্রহণ সম্ভব না, তাহলে এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধন্ত নেবে।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যে সমস্ত দেশে ১৫ আগস্টের খুনিরা আছে, ষড়যন্ত্রকারীরা আছে, তাদের দেশে এনে বিচার না করা পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হবে না।

তিনি বলেন, কামাল সাহেবরা বলছেন দেশে না কি ক্রান্তিকাল বিরাজ করছে। আমি বলি কীসের ক্রান্তিকাল? ক্রান্তিকাল তাদের যারা এদেশে রাজনীতির নীল নকশা বাস্তবায়ন করতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভিএমওবায়দুল কাদেরলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT