চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার বিশ্বকাপ: সমকামীদের হোটেল পাওয়া নিয়ে সংশয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সমকামীতাকে বরাবরই অপরাধের চোখে দেখা হয় বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে। ইতিমধ্যেই এবারের বিশ্বআসরে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিশেষ রংধনু পতাকা। সুইডেন ও ডেনমার্ক সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেল, কাতারে হোটেল সুবিধা পেতেও ধকল পোহাতে হবে সমকামীদের।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সমকামীতা ব্যাপারে বরাবরই রক্ষণশীল। ফুটবলের সবচেয়ে বড় মহারণ কাতারে হতে চলায় শঙ্কা ছিল তাদের বিশ্বকাপ দেখার সুযোগ নিয়েই। সেই শঙ্কা দূর করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সবাইকে কাতারে স্বাগত জানিয়েছেন তিনি।

ইনফান্তিনোর ঘোষণার কদিন পরই উল্টো পথে হাঁটেন আসরের নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল আব্দুল আজিজ আবদুল্লাহ আল অনসারি। সমকামীদের রংধনু পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে সতর্ক করে দেন। তাতে সমকামীদের বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে ফের শঙ্কা তৈরি হয়।

পরে সাংবাদিকরা আগ্রহী হয়ে ফিফার অফিসিয়াল তালিকায় থাকা ৬৯টি হোটেলে অনুসন্ধান চালান। যেখানে নব-বিবাহিত সমকামী দম্পতি পরিচয় দিয়ে হোটেল বুকিং করতে চান তারা।

চলতি মে মাসের শুরু থেকে চলা অনুসন্ধানে জানা যায়, ৩টি হোটেল সরাসরি বুকিং নেবে না বলে জানিয়ে দিয়েছে। ২০টি হোটেল দম্পতিকে জনসম্মুখে ঘনিষ্ঠতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ৩৩টি হোটেল বুকিং করতে সম্মতি জানালেও শুরুতে ঊর্ধ্বতন কর্তাদের সাথে কথা বলে নিয়েছে।

‘সবক্ষেত্রেই হোটেলগুলো ফোনে উত্তর দিয়েছে। আমরা উত্তর পাওয়ার আগে সেই ব্যক্তি সহকর্মী-ঊর্ধ্বতন কর্তাদের সাথে আলোচনা করেছে। একজন আমাদের জানিয়েছে, আগে এমন ঘটনা ঘটেছে যেখানে পুলিশ সমকামীদের হোটেল থেকে তুলে নিয়ে গেছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনফান্তিনোকাতার বিশ্বকাপ-2022সমকামীতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT