চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠগড়ায় দাঁড়িয়ে ডা. জাফরউল্লাহর শাস্তিভোগ

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
২:৩৮ পূর্বাহ্ণ ১০, জুন ২০১৫
বাংলাদেশ
A A

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে বিবৃতি দেয়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ডা. জাফরউল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার দায়ে আদালতের ডকে ১ ঘণ্টা দাঁড়িয়ে সাজা ভোগ করেছেন। প্রথমে তিনি আদালতের ডকে দাঁড়াতে অস্বীকৃতি জানান।

আদেশের ১ ঘন্টা ২০ মিনিট পরে আসামির কাঠগড়ায় এক ঘণ্টা থেকে তিনি আদালত অবমাননার সাজা ভোগ করেন। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয় তাঁকে, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২।

আদালত অবমাননার একই অভিযোগ থেকে আনু মোহাম্মদ, আসিফ নজরুলসহ অন্য ২২ ব্যক্তিকে সতর্ক করে ক্ষমা করে দেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দেওয়ায় ২৩ বিবৃতিদাতার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এই বিষয়ে শুনানি শেষে আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। দুপুর ১১টা ২৫ মিনিটে আদেশ দিয়ে ট্রাইব্যুনাল উঠে যাওয়ার পর আসামির কাঠগড়ায় যেতে রাজি হননি জাফরুল্লাহ।

উপস্থিত পুলিশ সদস্য, শিক্ষক আসিফ নজরুল ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রার গিয়ে তাঁকে আসামির কাঠগড়ায় উঠতে বললেও তিনি তা করেননি। এই সময়ে অন্য ২২ বিশিষ্ট ব্যক্তি তার সাথে থাকলেও তাদের আদালত কক্ষ থেকে বের করে দেওয়া হয়।

বেলা ১২টা ৪৫ মিনিটে লিখিত অনুলিপি পড়ে স্বেচ্ছায় কাঠগড়ায় ওঠেন ডা. জাফরুল্লাহ। সেখানে এক ঘণ্টা থাকার পর জাফরুল্লাহ চৌধুরী ১টা ৪৫ মিনিটে কাঠগড়া থেকে নেমে আসেন।

Reneta

দাঁড় করিয়ে রাখা পৃথিবীতে সবচেয়ে অভদ্রজনিত ব্যবহার উল্লেখ করে সাংবাদিকদের জাফরুল্লাহ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দাঁড় করিয়ে রাখা অর্থহীন, প্রাগৈতিহাসিক ও মধ্যযুগের ঘটনা।

তিনি উচ্চ আদালতের আপিলের সুযোগের কথা উল্লেখ করে বলেন, আমাকে উচ্চতর আদালতে আপিলের সুযোগ না দিয়ে ওনারা তাড়াতাড়ি চলে গেছেন। আমি তো জরিমানা দেবো না।  উচ্চতর আদালতে আপিল করব। আপিলে যা হয় দেখা যাবে।

ট্রাইব্যুনালের সম্মান রক্ষা করাও গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্যরিস্টার তুরিন আফরোজ বলেন, যেহেতু এখানকার বেশিরভাগ ব্যক্তিরা প্রথমবারের মতো এই ট্রাইব্যুনালের বিপক্ষে এ ধরনের একটি মন্তব্য করেছেন, তাই তাদেরকে এখন শুধু সতর্ক করে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের বিচার বিষয়ে কোনো কিছু বলার আগে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে।

আদালত অবমাননার দায়ে বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে দেশের ৫০ নাগরিক বিবৃতি দেওয়ার পর মানবাধিকারকর্মী খুশী কবির নাম প্রত্যাহার করে নেন। ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল ৪৯ বিবৃতিদাতার কাছে ব্যাখ্যা চান। তাদের মধ্যে ২৬ বিবৃতিদাতা নিঃশর্ত ক্ষমা চাইলে তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেন ট্রাইব্যুনাল। বাকি ২৩ জনের বিরুদ্ধে ১ এপ্রিল আদালত অবমাননার রুল দেন ট্রাইব্যুনাল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডা. জাফরউল্লাহডেভিড বার্গম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

মরক্কোর বিপক্ষে থাকছেন না নেইমার, জানালেন কোচ

জুন ১৩, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামে মোট মৃত্যু অর্ধশত, নতুন ভর্তি আরও ১৯

জুন ১৩, ২০২৬

কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

শেরপুরে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT