চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজলের বইয়ে শ্রীদেবীর জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
বিনোদন
A A

বলিউডের নারী সুপারস্টার বলতে প্রথমেই যদি কারো নাম আসে তবে তিনি হবেন প্রয়াত শ্রীদেবী। ‘হাওয়া হাওয়াই’ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর পর থেকে বিভিন্ন সময়ই তাকে স্মরণ করে আসছে বলিউড। এবার আসছে তার জীবনী ঘিরে লেখা একটি বই।

বুধবার পেঙ্গুইন প্রকাশনা ঘোষণা করেছে, বলিউড সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জীবনীকে ঘিরে প্রকাশ পেতে যাচ্ছে একটি বই। বহুল প্রতীক্ষিত এই বইটির নাম “শ্রীদেবী: দ্য ইটারনাল স্ক্রিন গডেস”। বইটি লিখেছেন লেখক-চিত্রনাট্যকার সত্যার্থ নায়ক। আর এটির ভূমিকা লিখেছেন বলিউড অভিনেত্রী কাজল।

কিংবদন্তি এই অভিনেত্রীর জীবনী নিয়ে লেখা এই বইটির বিষয়ে কাজল এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি আশা করি বিশ্বজুড়ে শ্রীদেবীর সকল ভক্তরা তাকে নিয়ে লেখা এই বইটিকে গ্রহণ করবেন। কারণ বইটিতে তার শিশু জীবন থেকে শুরু করে সুপারস্টার বনে যাওয়ার পাঁচটি দশকই তুলে ধরা হয়েছে।

এছাড়াও তিনি আরো বলেন যে, আমি বিভিন্ন সময়ই বড় পর্দায় শ্রীদেবীর সুপারস্টারডম বনে যাওয়ার যাদু দেখেছি। আমি আজীবনই তাকে আমার আইকন মেনে চলেছি। আমি সত্যিই খুব খুশি যে পেঙ্গুইন র‌্যান্ডম হাউস কিংবদন্তি এই অভিনেত্রীকে নিয়ে ভূমিকা লেখার একটি সুযোগ আমাকে দিয়েছেন।

এদিকে বইটির ভূমিকা লেখার ব্যাপারে চিত্রনাট্যকার সত্যার্থ নায়ক বলেন যে, এমন বইটির ভূমিকা লেখার জন্য কাজলই আমাদের সবোর্চ্চ পছন্দ ছিল।

২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলের বাথটাবে ডুবে মৃত্যুবরণ করেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: bollywoodকাজলবলিউডশ্রীদেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজারের বেশি বাংলাদেশি হাজি

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বাংলাদেশি শিক্ষাবিদদের বৈঠক

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উপাচার্যদের প্রতিনিধিদলের পাঞ্জাব বিশ্ববিদ্যালয় সফর

জুন ২০, ২০২৬

যুক্তরাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় চালক নিহত, আহত ৮৯

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৬তম, শীর্ষে জাকার্তা

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT