চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাচ্চির সাথে খাসির নামে কী খাচ্ছি?

মুহাম্মাদ আসাদুল্লাহমুহাম্মাদ আসাদুল্লাহ
৩:৪৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

বাসমতী চালের সাথে লুকোচুরি খেলতে থাকা বড় এক টুকরো খাসির মাংস। কাচ্চি বলতে এমন ছবিই সবার চোখে ভাসে। কিন্তু রাজধানীর রেস্টুরেন্টগুলোতে কাচ্চি বিরিয়ানিতে যে খাসির মাংস দেওয়া হয় তা কি আসলেই খাসি?

কারওয়ান বাজারের মাংস বিক্রেতারা জানালেন, দাম বেশি হওয়ায় হোটেল মালিকরা খাসির মাংস কেনেন না। তারা বছরের শুরুতে ছাগলের মাংসের একটা দাম নির্ধারণ করেন। মাংসের দাম বাড়লে বা কমলেও নির্ধারিত দামেই মাংস বেচা-কেনা করতে হয় হোটেল মালিকদের সঙ্গে।

কারওয়ান বাজারে ১০ বছর ধরে খাসির মাংস বিক্রি করা নাজিম উদ্দিন চ্যানেল আই অনলাইনকে বলেন: খাসির মাংসের দাম ৭৫০ টাকা। হোটেল কর্তৃপক্ষ কম দামে অর্থাৎ ৫৮০ থেকে ৬৫০ টাকার মধ্যে মাংস কেনেন। এই দামে ছাগলের মাংস ছাড়া খাসির মাংস পাওয়া সম্ভব না। তাই হোটেল কর্তৃপক্ষ জেনেশুনেই ছাগলের মাংস কেনেন।

আরেক মাংস বিক্রেতা বললেন প্রায় একই কথা। তিনি বলেন: যারা খাসির মাংস কিনতে চায় ৭৫০ টাকা দিয়েই কেনে। কিন্তু যারা দামাদামি করে তাদের ছাগলের মাংস দেওয়া ছাড়া উপায় থাকে না। আর হোটেলের লোকজন নিজ থেকেই কম টাকায় ছাগলের মাংস কেনেন।

রাজধানীর নাখাল পাড়ার বনভোজন রেস্টুরেন্টের ম্যানেজার চ্যানেল আইকে জানান, তারা ৫৮০ টাকায় খাসির মাংস কেনেন কাচ্চি বিরিয়ানির জন্য। বনভোজনের সামনেই হাজি রেস্টুরেন্ট। সেখানকার ক্যাশ কাউন্টারে বসা ব্যক্তি জানান, তারা কাচ্চির জন্য খাসির মাংসই কেনেন ৬০০ টাকা প্রতি কেজিতে।



এই টাকায় খাসির মাংস পাওয়া সম্ভব কি না জানতে চাইলে তারা বলেন: আমরা বিশ্বাস করে টাকা দেই। তারা খাসি দেয় না ছাগল দেয় তা দেখার সময় আমাদের নেই।

তেজগাঁওয়ের বিজিএমই ভবনের সামনে দেখা যায় এক লোক অনেকগুলো বয়স্ক ছাগল টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এগুলোই জবাই করার পর খাসি হয়ে যায় বলে জানান সেই ছাগল ব্যবসায়ী। তিনি বলেন: ছাগল বেচা-কেনা হয় ঠিকই। কিন্তু ছাগলের মাংস পাওয়া যায় না। জবাই করে চামড়া ছড়ালে সব খাসি হয়ে যায়। মাংস দেখে বোঝার উপায় নেই কোনটা খাসি কোনটা ছাগলের মাংস। ফলে সাধারণ ক্রেতারা খাসির দামে ছাগল খাচ্ছে।

Reneta

কারওয়ান বাজারের মাংস বিক্রেতা শমশের জানান: এই বাজারে প্রায় দশটা দোকানে প্রতিদিন প্রায় একশ’ ছাগল আর পঞ্চাশটি খাসি জবাই হয়। কেউ এসে ছাগলের মাংস চাইলে প্রতি কেজি ৬৫০ টাকা করে রাখা হয়। খাসির মাংস চাইলে মূল্য পড়ে ৭৫০ টাকা।

খাসির দাম রেখে ছাগল দেওয়া হয় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: অনেকেই এই কাজ করে। এটা বিশ্বাসের ব্যাপার। কেউ যদি খাসি বলে ছাগল দেয়, তাহলে ক্রেতার বোঝার উপায় নাই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কারওয়ান বাজার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস. এস. অজিয়র রহমান বলেন: কারওয়ান বাজারে খাসি ও ছাগলের মাংস আলাদা দামে বিক্রি হয়। এছাড়া নগরীর বেশিরভাগ জায়গায় ছাগলকে খাসি হিসেবে বিক্রি করা হয়। এর বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাচ্চি বিরিয়ানিকারওয়ান বাজারখাসির মাংস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT