চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ার রেফারি নিয়োগের সমালোচনায় টিটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘যখন টেবিলের তৃতীয় ও প্রথম দল খেলছিল, তখন চার নম্বরে থাকা দেশ থেকে রেফারি নিয়োগের কোনো মানে ছিল না। রোল্ডান একজন ভালো রেফারি, তবে এটি ভিন্ন অর্থ বহন করে। তাকে নিয়োগ দেয়া স্পর্শকাতর বিষয় ছিল।’

ইকুয়েডরের বিপক্ষে ঘটনাবহুল ম্যাচে পয়েন্ট হারানোর পর সংবাদ সম্মেলনে কলম্বিয়ার রেফারি উইলমার রোল্ডানকে খেলা পরিচালনার দায়িত্ব দেয়ায় এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রাজিল কোচ টিটে।

টিটের ক্ষোভের কারণ কি? প্যারাগুয়ের বিপক্ষে জিতে কলম্বিয়াকে টপকে লাতিন আমেরিকা অঞ্চলের টেবিলে এখন চারে উরুগুয়ে। ব্রাজিল-ইকুয়েডর ম্যাচ শুরুর আগে চতুর্থ স্থানে ছিল কলম্বিয়া। টেবিলের প্রথম ও তৃতীয় স্থানে থাকা দলের ম্যাচে টেবিলের চারে থাকা দেশের রেফারির দায়িত্ব পাওয়া নিয়ে আপত্তি সেলেসাও কোচের। আপত্তির কারণ প্রভাবিত হওয়ার সুযোগ থাকা!

‘এটি একটি কঠিন খেলা ছিল। ফাউল সংখ্যা ছিল অতিরিক্ত, ইকুয়েডর ২০টি এবং আমরা ১২টি ফাউল করেছি। পরিস্থিতি যা ছিল তা মন্দ নয়, আবেগে পরিপূর্ণ ছিল। অবশ্যই ভুল ছিল। এটি সংশোধন করা দরকার। আরও পরিপক্ব হতে হবে।’

৩২ ফাউলের ম্যাচে রেফারি রোল্ডান ৪টি লাল কার্ড দেখিয়েছেন। যার মধ্যে ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকারকে দেখানো হয়েছিল দুটি, দুটিই ভিএআরের সাহায্য নিয়ে তিনি বাতিল করিয়েছেন। ফলে ইকুয়েডরের পক্ষে দেয়া দুটি পেনাল্টির সিদ্ধান্তও উল্টে যায়।

বিরতির পর ৫৫ মিনিটে ব্রাজিল বক্সে রাফিনহার চ্যালেঞ্জে ইকুয়েডর ডিফেন্ডার পেরভিস এস্তুপিনান পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিএআরে দেখে তার সিদ্ধান্ত পাল্টাতে হয়।

Reneta

ফাউলে ভরা ম্যাচের দ্বিতীয়ার্ধে যোগ করা সময় নির্ধারিত ছিল ৫ মিনিট। সেটি বহু নাটকীয়তায় ১২ মিনিটে গিয়ে ঠেকে!

যোগ করা সময়ে বল পাঞ্চ করতে যেয়ে অ্যাঞ্জেলো প্রেসিয়াদোর মুখে আঘাত করে আবারও লাল কার্ড দেখে বসেন অ্যালিসন। এ সময়ও ব্রাজিলের খেলোয়াড়দের তীব্র প্রতিবাদের মুখে ভিএআর দেখতে বাধ্য হন রেফারি। মনিটরে দেখে অ্যালিসনের কার্ড আরেকবার বাতিলের সিদ্ধান্ত দিতে হয়।

রেফারির এত সিদ্ধান্ত উল্টে যাওয়া, কার্ডের ছড়াছড়ি, ফাউলের হিড়িক, ম্যাচে এতসব বাঁশি বাজার পরিস্থিতি, মাঠের খেলা খেলার মতো স্বাভাবিক না চলা, সবমিলিয়ে পয়েন্ট হারানোর পর রেফারি দিকে তোপ টিটের। সেটা পয়েন্ট টেবিলের উত্তেজক অবস্থানে থেকে বিশ্বকাপ বাছাই নিশ্চিত করতে লড়ে চলা কলম্বিয়ার রেফারি হওয়ায় ক্ষোভটা বেড়েছে ব্রাজিল কোচের। ব্রাজিল যদিও লাতিন অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপের টিকেট কেটে বসে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকুয়েডরকলম্বিয়াকাতার বিশ্বকাপ-2022টিটেবিশ্বকাপ বাছাইব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২২৬ টাকা

জুলাই ৬, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT