চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় আজীবন সম্মাননা পেলেন সাবিনা ইয়াসমিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

এরআগেও জাতীয় ও আন্তর্জাতিক বহু নামজাদা পুরস্কার পেয়েছেন দেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। তার নামের পাশে যোগ হলো তেমনি গুরুত্বপূর্ণ আরো একটি পুরস্কার। বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য কলকাতায় এবার তাকে দেয়া হল আজীবন সম্মাননা পুরস্কার।

বাংলা গানের প্রাচুর্য, ঐশ্বর্য, বন্দনা, বৈচিত্র্য তুলে ধরতে কলকাতায় নজরুল মঞ্চে শুক্রবার (৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘বাংলা উৎসব’। নজরুল মঞ্চে তিন দিনব্যাপী এ উৎসবে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ছাড়াও ভারতের আরতি মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

বাংলার সংগীত শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হওয়া এই বাংলা উৎসবটি চলবে আগামীকাল অর্থাৎ ৬ তারিখ পর্যন্ত। আজীবন সম্মাননা পেয়ে সম্মানিত বোধ করছেন বলে গলমাধ্যমকে জানান সাবিনা ইয়াসমিন।

Banglabid

আজীবন সম্মাননার পুরস্কারটি গ্রহণ করতে কলকাতা যাওয়ার আগে চ্যানেল আই অনলাইনকে সাবিনা ইয়াসমিন জানিয়েছিলেন, যেকোনো প্রাপ্তি আনন্দের। আমার গানের ক্যারিয়ারে এই প্রাপ্তি নিঃসন্দেহে গর্বের। শুধু এটা নয়, প্রতিটা সম্মাননা প্রাপ্তি-ই আমার জন্য গর্বের। আমি এই আনন্দটা দুই বাংলার মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।

কলকাতায় আয়োজিত বাংলা উৎসবের আনুষ্ঠানিক সূচনাপর্বের প্রধান অতিথি ছিলেন ড. আনিসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস, বাংলাদেশের বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আবুল খায়ের, বন্ধন ব্যাংকের মহাপরিচালক চন্দ্রশেখর ঘোষ, চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল প্রমুখ।

মূল অনুষ্ঠানের শুরুতেই বাংলার ষড়ঋতুর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন লোপামুদ্রা মিত্র, রবীন্দ্রসংগীতের ডালি নিয়ে শ্রোতাদের আবিষ্ট করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জীবনমুখী গানে শ্রোতাদের মন জয় করে নেন নচিকেতা চক্রবর্তী। এছাড়াও সংগীত পরিবেশন করেন, ফাহমিদা নবী, শুভমিতা ও প্রবুদ্ধ কর।

Reneta

ছবি সূত্র: ইন্টারনেট

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আজীবন সম্মাননাকলকাতাবাংলা উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী

আগস্ট ১৪, ২০২৬

আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত

আগস্ট ১৪, ২০২৬

আল-কায়েদার নেটওয়ার্ক বিস্তারের নতুন কৌশল, আলোচনায় বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

জুমার দিন কেন এত গুরুত্বপূর্ণ? ইসলামের দৃষ্টিতে শুক্রবারের বিশেষ মর্যাদা

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গলায় রুটি আটকে স্কুলছাত্রীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT