চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার ধসে পড়া ফ্লাইওভারে ‘সেলফি’ শিকারির দল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

সেলফি উন্মাদনার নানা উদাহরণের সঙ্গে যুক্ত হলো কলকাতায় ধসে পড়া ফ্লাইওভার। ফ্লাইওভারের নিচে আটকে পড়া হতাহতদের উদ্ধারে পুরোদমে জনতা-পুলিশ-সেনা যখন হিমশিম খাচ্ছিলো, তখন সেখানে হাজির একদল ‘সেলফি’ শিকারি। দুর্ঘটনাস্থলে এসে সেলফি তুলে সামাজিক মাধ্যমে তুলে ধরে অনেকেই নিজেকে জাহির করায় ব্যস্ত।

কলকাতার নগরজীবনের এই বিভীষিকাময় দুর্ঘটনায় উৎসুক জনতার এমন প্রবণতার খবর তুলে ধরা হয়েছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায়।

আনন্দবাজারের প্রতিবেদনে লেখা হয়েছে, “চুড়ান্ত প্রশাসনিক তৎপরতা, উদ্ধারকাজে হাত লাগাতে দলে দলে সাধারণ মানুষের এগিয়ে আসা, নিখোঁজ স্বজন-বন্ধুদের সন্ধানে মানুষজনের ইতস্তত ছুটে বেড়ানোর মধ্যেই জীবনের আরও একটি দিক চোখে পড়ে। চতুর্দিকে মোবাইলের ফ্ল্যাশের ঝলকানি— সেলফি তোলার ব্যস্ততা! কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে মোবাইলের ধারাবিবরণীতে ব্যস্ত, ‘আরে, আমি তো এখানে! যেখানে উড়ালপুলটা ভেঙে পড়েছে! চার দিকের আওয়াজ শুনতে পাচ্ছিস না? দাঁড়া, একটু পরেই ফেসবুকে আপলোড করছি।”

২০০৯ সালে ফ্লাইওভার বা উড়ালসেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিলো। কয়েক দফায় মেয়াদ বাড়লেও নির্মাণকাজ শেষ হয়নি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎই বিবেকানন্দ রোডের গণেশ টকিজের কাছে প্রচণ্ড শব্দে ভেঙে পড়ে উড়াল সেতুর বিশাল অংশ। মুহূর্তেই জনবহুল এলাকা পরিণত হয় মৃত্যুপুরীতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উড়াল সেতুকলকাতাকলকাতা ফ্লাইওভার ধস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT