চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্তব্যরত ইন্টার্ন ও চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ন ৩০, নভেম্বর ২০১৯
অপরাধ, স্বাস্থ্য
A A

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসক ডা. সাবরিনা আফরিন অনন্যা এবং সিনিয়র চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি এন্ড রাইটস (এফডিএসআর) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার শাহবাগের প্রজন্ম চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কর্তব্যরত নারী চিকিৎসকের উপর হামলাকারী সন্ত্রাসী নার্স আশরাফুল ইসলাম লিমন ও মানিকসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি চাই।

গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসক ডাঃসাবরিনা আফরিন অনন্যা এবং সিনিয়র চিকিৎসকদের উপর সন্ত্রাসী নার্স আশরাফুল ইসলাম লিমন ও তার সহযোগীরা দুইজন কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় হামলা ও মারধর করে শারীরিকভাবে লাঞ্চিত করে।

এফডিএসআর এর আইন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ নোমান চৌধুরী বলেন,”সরকারের সাংবিধানিক দণ্ডবিধির ধারা অনুযায়ী এটি সরকার একটি ফৌজদারী মামলা করার কথা থাকলেও আজ সবাই নির্লিপ্ত। এই ঘটনায় একটা এফআইআর করা জরুরি।”

সংগঠনের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, গত মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেন্টাল ইউনিটের সন্ত্রাসী নার্স আশরাফুল ইসলাম লিমন ও তার সহযোগীরা দুইজন কর্তব্যরত নারী ইন্টার্ন চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় হামলা ও মারধর করে শারীরিকভাবে লাঞ্চিত করে।  তাদের হামলার হাত থেকে রক্ষা করতে গিয়ে দুইজন সহকারী অধ্যাপকও আক্রান্ত হন। এ ঘটনার প্রেক্ষিতে কলেজ ও হাসপাতাল প্রশাসন সন্ত্রাসী নার্সকে অন্যত্র বদলি করে ঘটনা এখানেই ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

‘কিন্তু আমরা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দোষী নার্স লিমন, মানিক ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ রাজনৈতিক বা অন্য কোন পরিচয়ে হাসপাতালের মত স্পর্শকাতর সরকারী প্রতিষ্ঠানে অস্থিতিশীল ও নৈরাজ্যকর কোন পরিস্থিতি সৃষ্টি করে হীন ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার সুযোগ না পায়। এফডিএসআর এ বিষয়ে কোন ছাড় দেবে না।’

Reneta

বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন এফডিএসআর এর ভাইস চেয়ারম্যান ডা. আবু রায়হান, কার্যনির্বাহী সদস্য মিটফোর্ড হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ রাশিদুল হক, বারডেম এর আইসিইউ এর নারী চিকিৎসক ডা. দিবা মাহফুজা খানম, ইউএনএফপিও এর আঞ্চলিক প্রতিনিধি ও এফডিএসআর এর মডারেটর ডা. সামরিন হৃদি, ডা. জাহিদুর রহমান, ডা. লপ্তি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. আসাদুজ্জামান সারোয়ার, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিনসহ অন্যান্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিক্ষোভ সমাবেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশারীর ৬ উইকেট, স্কুল ক্রিকেটে গনি মডেল হাই স্কুলের দাপুটে জয়

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ প্রণালীতে গুলি! কাছাকাছি মার্কিন রণতরী

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে ‘ব্ল্যাকমেইল’ না করতে ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাড়ল জ্বালানি তেলের দাম, ১৯ এপ্রিল থেকে কার্যকর

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT