চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্ণাটকে হিজাব বনাম গেরুয়া ওড়নার বিতর্ক-বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A

হিজাব বিধিনিষেধ নিয়ে হাইকোর্টের শুনানির ঠিক আগ মুহুর্তে কর্ণাটকের এমজিএম কলেজে হিজাব পরা এবং গেরুয়া ওড়না পরা শিক্ষার্থীদের দুইটি দল বিক্ষোভ করছে ক্যাম্পাস প্রাঙ্গণে।

বিক্ষোভের বর্তমান অবস্থার ১০টি বিষয় পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।

১. উদিপির মহাত্মা গান্ধী মেমোরিয়াল কলেজের সামনে জমায়েত হওয়া শিক্ষার্থীদের এই ভিড় সামলাতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

২. কলেজ প্রশাসনের সামনেই গেরুয়া ওড়না পরিহিত শিক্ষার্থীরা জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছে।

৩. হিজাব পরিহিত নারীরা অভিযোগ জানিয়ে বলে, তাদেরকে কলেজ গেইটের সামনে থেকে সরিয়ে দেওয়া হয়, যেটাকে তারা কলেজ প্রশাসনের পক্ষপাতিত্ব বলে উল্লেখ করে।

৪. হিজাব পরা এক তরুণী বলে, কেন আমাদেরকে ভেতরে যেতে দেওয়া হবে না? তারা এখন গেরুয়া কাপড় পরছে আর আমরা শৈশব থেকেই হিজাব পরছি। তারা আমাদের কলেজ গেইট থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্যদিকে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় গেরুয়া ওড়না পরা শিক্ষার্থীদের গেইটের বাইরে বের করে দেয়ার চেষ্টা করে।

Reneta

৫. এই হিজাব বনাম গেরুয়া ওড়নার বিক্ষোভ কর্ণাটকের অন্যান্য কলেজ ক্যাম্পাসের ছড়িয়ে পড়েছে। তাই কয়েকটি কলেজ এই সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে, অন্যদিকে কয়েকটি কলেজে হিজাব পরা শিক্ষার্থীদের পৃথক শ্রেণিকক্ষে প্রেরণ করা হয়।

৬. হিজাব বিধিনিষেধ নিয়ে প্রশ্ন তুলে উদুপির একটি সরকারি কলেজের পাঁচ শিক্ষার্থীর করা মামলার আবেদনের শুনানি করবে হাইকোর্ট।

৭. এই হিজাব আন্দোলন শুরু হয় গত মাসে সরকারি গার্লস পিইউ কলেজে যখন কলেজটির ৬ জন ছাত্রী অভিযোগ করে যে হিজাব পরায় তাদের শ্রেণিকক্ষে প্রবেশ করতে দিচ্ছে না। উদিপি এবং চিক্কামাগালুরুর ডানপন্থী দলগুলো মুসলিম নারীদের হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।

৮. হিজাব আন্দোলন ছড়িয়ে পড়ে উদুপি এবং এর বাইরের অনেক কলেজে। যেখানে হিজাব নিষিদ্ধ করা তার বিপরীতে গেরুয়া ওড়না পরিধান করে শিক্ষার্থীদের সংঘর্ষে অংশ নিতেও দেখা যায়।

৯. গত শনিবার বিজেপি সরকার একটি আদেশের মাধ্যমে যে সকল কাপড় ‘সমতা, অখণ্ডতা এবং জনশৃঙ্খলা’ ব্যাহত করে, যেসকল কাপড় নিষিদ্ধ করে।

১০. আদেশে আরও বলা হয়, কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা তাদের ধর্মীয় নীতি অনুসারে কাপড় পরিধান করছে যা সমতা এবং ঐক্য নষ্ট করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কর্ণাটকে হিজাব আন্দোলনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT