চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় বাবাকে হারিয়ে বিশাল দাদলানির আক্ষেপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

করোনার তৃতীয় ঢেউয়ে একের পর এক ধরাশায়ী বলিউড তারকারা। শুক্রবার (৭ জানুয়ারি) প্রকাশ্যে এসেছিল একাধিক বলিউড তারকার করোনা পজিটিভ হওয়ার খবর। যার মধ্যে নাম ছিল বলিউডের জনপ্রিয় সুরকার বিশাল দাদলানির।

আর তার ঠিক একদিন পর শনিবার (৮ জানুয়ারি) জানা গেল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বিশাল দাদলানির বাবা মতি দাদলানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর খবরটি শেয়ার করে বিশাল লিখলেন, ‘গতরাতে আমি আমার প্রিয় বন্ধু বাবাকে হারালাম। তাঁর থেকে ভালো বন্ধু, বাবা, শিক্ষক হয় না। তাঁর ছত্রছায়ায় সবই সুন্দর।’

Banglabid

বর্তমানে বিশাল নিজেও করোনায় আক্রান্ত সেই খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি আরো লেখেন, করোনায় আক্রান্ত হওয়ার কারণে শেষ সময়ে বাবার পাশে থাকতে পারলাম না। শেষ ৩ থেকে ৪ দিন ধরে আইসিইউ-তে ছিলেন তিনি। এই কঠিন সময়ে মায়ের পাশেও থাকতে পারলাম না, এর থেকে দুঃখের আর কিছু হয় না।

এর আগে শুক্রবার নিজের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি প্রকাশ্যে এনে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিশাল দাদলানি লিখেছিলেন যে, ‘সাপ্তাহিক শুট ছাড়া (যেখানে সমস্ত কোভিড প্রোটোকল মানা হচ্ছে বলেই জানি) মুখের মাস্ক খুলেছি বলে মনে পড়ছে না। আমি স্যানেটাইজ না করে কোন জিনিস ধরেছি, এমনটাও হয়নি। আমার উপসর্গ খুব মৃদু কিন্তু খুব দুর্বল বোধ করছি। দয়া করে সাবধানে থাকবেন।’

সঙ্গে তিনি অনুরোধ জানিয়েছেন, যারা বিগত ১০ দিনে তার সংস্পর্শে এসেছে তাদের করোনা পরীক্ষা করিয়ে নিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশাল দাদলানি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT