চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় কাজ নেই ‘শাহরুখের মতো দেখতে’ প্রশান্তর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ০৭, মে ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় দৈনিক চুক্তিভিত্তিক আয়ের মানুষদের কঠিন সময় যাচ্ছে। তাদেরই একজন প্রশান্ত ওয়ালদে। তিনি দেখতে কিছুটা শাহরুখ খানের মতো বলে শাহরুখের বডি ডাবল হিসেবে কাজ করেন তিনি।

বলিউডে কাজের সুযোগ কমে যাওয়ায় এবছরের শুরুতে দুবাইতে কাজ করতে গিয়েছিলেন প্রশান্ত ওয়ালদে। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেখান থেকেও কাজ হারিয়েছেন তিনি। মুম্বাই ফিরে এসে তিনি এক সাক্ষাতকারে জানিয়েছেন তার অতীতের কথা।

প্রশান্ত বলেন, ‘শাহরুখ ভাইয়ের সিনেমা এবং কমার্শিয়ালগুলোতে আমাকে ডাকতেন নির্মাতারা। তার অবর্তমানে আমাকে লং শট এবং চিট শটের জন্য ব্যবহার করা হতো।’

ওম শান্তি ওম, ডন টু, চেন্নাই এক্সপ্রেস, ফ্যান সহ আরও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন প্রশান্ত। বডি ডাবল হিসেবে প্রতিদিন ৩০ হাজার রুপি আয় করতেন প্রশান্ত। প্রশান্ত বলেন, ‘আমাদের মতো বডি ডাবলদের জীবনটাই এরকম। কয়েক বছর আগে কাজ পাচ্ছিলাম না। স্টেজ শো কমে গিয়েছিল। শাহরুখ ভাইয়ের সঙ্গে শেষ কাজ করা হয়েছে ২০১৯ এর ডিসেম্বরে।’

প্রশান্তের দুই সন্তান আছে। স্ত্রী গৃহিণী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। আয় না থাকায় ঋণের বোঝা বাড়তে থাকে। তাই একটা স্থায়ী চাকরি দরকার ছিল তার। শাহরুখের বডি ডাবল হিসেবে কাজ করা ছাড়া আর কোনো কাজ জানা ছিল না তার। এই পরিস্থিতিতে দুবাইতে বলিউড থিম পার্কে কাজ করার একটা সুযোগ আসে প্রশান্তের কাছে। তিনি দুবাই চলে যান। শাহরুখের চরিত্রে তাকে ১২ ঘণ্টা কাজ করতে হতো প্রতিদিন। দিনে ১২ মিনিট করে ১৫টি স্টেজ শোতে অংশ নিতে হতো তাকে।

কাজটা পরিশ্রমের হলেও ভালোই সময় কাটছিল প্রশান্তের। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় থিম পার্ক বন্ধ হয়ে যায়। মাত্র তিন মাস কাজ করেই ২১ মার্চ মুম্বাই ফিরে আসতে হয় প্রশান্তকে। ঋণ শোধ করতে গিয়েই তার আয়ের পুরো অর্থ শেষ হয়ে গেছে। কোনো সঞ্চয় নেই। তাই বেঁচে থাকা কঠিন হয়ে গেছে।

Reneta

প্রশান্ত জানান, তার মতো আরও ১৬০ জন শিল্পী আছেন অল ইন্ডিয়া লুক অ্যালাইক অ্যাসোসিয়েশনে। তাদের সবার একই অবস্থা। সম্প্রতি তারা ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এর সাথে যোগাযোগ করেছেন সাহায্যের জন্য। এখনও সেখান থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

শাহরুখের কাছে সাহায্য যাইতে গিয়েছিলেন কিনা জিজ্ঞেস করায় প্রশান্ত বলেন, ‘আমি তার পরিচয়ে বাঁচি। তাই তার কাছে সাহায্য চাইতে যাওয়াটা বিব্রতকর। আমি নিশ্চিত যে আমার সমস্যার কোনো একটা সমাধান আমি পেয়ে যাব।।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওম শান্তি ওমচেন্নাই এক্সপ্রেসডন টুফ্যানশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT