চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৪ লাখেরও বেশি মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে আরও প্রায় ৮০ লাখ মানুষ। এবং ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৮ জন। যেখানে প্রথম অবস্থানে ব্রাজিল। এর পরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং তারপরেই দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৪ লাখ ৩৫ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে।

আর সারাবিশ্বে শনাক্ত হয়েছে ৭৯ লাখ ৮৪ হাজার ৪৩২ জন।তাদের মধ্যে বর্তমানে ৩৪ লাখ ৪৫ হাজার ১০৭ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ১১৯ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪১ লাখ ৪ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে উঠেছে।

বিশ্ব করোনা পরিস্থিতি দিকে লক্ষ্য করলে দেখা যাবে, ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ৫৯৮ জন, যুক্তরাষ্ট্রে ৩২৬, মেক্সিকো ৪২৪, ভারতে ৩২১ এবং চিলিতে ২২২, পেরুতে ১৯০, রাশিয়া ১১৯ এবং ইরানে ১০৭ জন।

গত ছয় মাস যাবত করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা হিসেব করলে জানা যায়, কিছু দেশে করোনার সংক্রামণ কমে গেলেও আবার নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে মানুষ। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারত এখন করোনার ৪র্থ লাইনে অবস্থান করছে।

Reneta

দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৩২১ জন এবং আক্রান্ত হয়েছে ১১ হাজার ৩৮২ জন। এরই মধ্যে দেশটিতে ৩ লাখেরও বেশি মানুষ করোনায় আক্তান্ত হয়েছে। মারা গেছে ৯ হাজার ৫০৪ জন।

গত ১০ জানুয়ারি চীনের উহানে ৪১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলে দেশটির সরকার। প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

তবে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়তে থাকলেও অনেক দেশ লকডাউন তুলে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল খুলে দিতে শুরু করেছে। তাতে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯বিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

চীনের উপকূলে যৌথ নৌ-মহড়া করবে চীন-রাশিয়া

জুলাই ৫, ২০২৬

নরওয়ের বিপক্ষে কখনও জেতেনি ব্রাজিল

জুলাই ৫, ২০২৬

ব্রাজিল এখন চ্যাম্পিয়ন দলের মতোই খেলছে: রেজাউল করিম রেহান

জুলাই ৫, ২০২৬

ইসলামিক ফাউন্ডেশনের নামে ‘ভুয়া’ নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

জুলাই ৫, ২০২৬

‘হাত নোংরা’ করে খেলতে জানে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT