চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ১ বছর, ভয়াবহতায় ছাড়িয়েছে সব মহামারীকে

মাহবুব মোর্শেদমাহবুব মোর্শেদ
৯:২৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

বাবার লাশ ফেলে রেখে পালিয়ে যাচ্ছে সন্তান। দীর্ঘ বছরের জীবনসঙ্গীও সাথে থাকতে ভয়ে কাঁপছে। মরদেহ পড়ে রয়েছে শেষকৃত্যের জন্য অথচ অংশ নেওয়ার কেউ নেই- এমন আরও কতশত ঘটনা, দৃশ্য আর বাস্তবতার সাক্ষী মানুষ। উপলক্ষ্য নতুন এক ভাইরাস- করোনাভাইরাস বা কোভিড-১৯। আজ তার জন্মদিন।

গত বছরের ১৭ নভেম্বর চীনের উহান শহরে মানুষের শরীরে প্রথমবারের মতো শনাক্ত হয় ভাইরাসটি। সেই হিসাবে আজ এক বছর পূর্ণ হলো। এই সময়ের মধ্যে মহামারীতে রূপ নেওয়া করোনা কেড়ে নিয়েছে নিয়েছে ১৩ লাখেরও বেশি মানুষের প্রাণ। সেরে উঠেও শরীরে নানান জটিলতা নিয়ে চলছে কোটি মানুষ। এখনও ধুঁকছে অসংখ্য ব্যক্তি।

এই দিনটি সামনে রেখে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেসব প্রতিবেদনে বলা হয়েছে- শতবছর আগে স্প্যানিশ ফ্লু মহামরী মানবজাতির জন্য যে ভয়াবহতা সৃষ্টি করেছিলো; ভয়াবহতা এবং ব্যাপকতায় তাকেও হার মানিয়েছে করোনা।

যদিও ১৯১৮ সালে বিশ্বকে কাঁপিয়ে দেওয়া স্প্যানিশ ফ্লুতে ৫ কোটিরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিলো। তৎকলীন বিশ্বের এক চতুর্থাংশ মানুষের মৃত্যু হয় সেই মহামারীতে। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, মৃত্যুর বিচারের পাশাপাশি- সংক্রমণের হার, স্থায়ীত্ব, আর্থ-সামাজিক প্রভাবসহ সব রকম ব্যাপকতায় স্প্যানিশ ফ্লুকে পেছনে ফেলেছে করোনাভাইরাস।

গত বছর এই দিনে করোনা ছড়িয়ে পড়লেও জানুয়ারিতে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যেতে থাকে উহানের। সংক্রমণ রুখতে গত ২৩ জানুয়ারি থেকে চিনের হুবেই প্রদেশের উহান শহরকে তালাবন্ধ করে দিয়েছিল প্রশাসন। তারপরও চীনে এখন পর্যন্ত সরকারি হিসাবে ৫ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত বলে খবর এসেছে। যার সিংহভাগই উহানের। দেশটি মৃত্যু হয়েছে অন্তত ১৪ হাজার মানুষের।

শুরুর ধাক্কা সামলে ৭৬ দিন পর উহানের লকডাউন খুলে দেওয়া হয়। কিন্তু ততোদিনে চীন ছেড়ে ইউরোপ-আমেরিকায় ধ্বংসলীলা শুরু করে করোনা।

Reneta

করোনায় এখন পর্যন্ত বিশ্বের ১৯০টি দেশে ৫ কোটি ৫৫ লাখের বেশি মানুষকে সংক্রমিত করেছে আর প্রাণ কেড়ে নিয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ৪০৯ জন মানুষের।

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৬৮৪ জন এবং মারা গেছেন ৬ হাজার ২৫৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT