চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভ্যাকসিন সর্ম্পকে সর্বশেষ যা জানা গেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৯ অপরাহ্ণ ১৫, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

মহামারি করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরিতে অনেক দেশই এগিয়ে এসেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। দেশটির ওষুধ কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিন প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে পরীক্ষার ছাড়পত্র দিয়েছে মার্কিন ওষুধ প্রশাসন। এছাড়া নোভাভ্যাক্স কোম্পানিও ভ্যাকসিন পরীক্ষার সফলতার দ্বারপ্রান্তে। এরপরে মানব শরীরে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

এর ফলে করোনার ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে গেল।

মার্কিন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) মডার্নার তৈরি করা কোভিড-১৯ মহামারির পরীক্ষামূলক টিকা ‘এমআরএনএ-১২৭৩’ দ্বিতীয় ধাপে পরীক্ষার অনুমোদন দেওয়ার সঙ্গে এই টিকা পরীক্ষার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে।

Banglabid

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন হোজে বলেছেন, গ্রীষ্মেই তারা ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা শুরু করবেন। কারণ এরমধ্যে দ্বিতীয় ধাপের কাজ শেষ হবে বলে ধরে নেওয়া যায়।

তৃতীয় ধাপে সাধারণত মানবশরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ হয়। তার ফল ইতিবাচক হলে শুরু হয় পরের ধাপ।

মডার্না কর্তৃপক্ষ বলছে, প্রথম ধাপে পরীক্ষায় খুব আশা জাগানিয়া ফল পাওয়া গেছে। এখন দ্বিতীয় ধাপের পরীক্ষা দ্রুতই শুরু হবে। মানবদেহে প্রয়োগের জন্য এই ধাপে অন্তত ৬০০ জন স্বেচ্ছাসেবকের প্রয়োজন হবে; যাদের শরীরে সম্ভাব্য এই ভ্যাকসিন প্রয়োগ করে দেখা হবে যে তা কতটা কার্যকরী ও নিরাপদ।

Reneta

তবে এই ভ্যাকসিনটি দ্রুতগতিতে অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতগতি বা ‘ফাস্টট্র্যাক’ অনুমোদনের অর্থ হলো, টিকার অনুমোদনের প্রক্রিয়া সাধারণ সময়ের চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন করা হবে। এর মূল বিষয়টি হলো, এফডিএ টিকার পরীক্ষা চলাকালে পরীক্ষাসংক্রান্ত তথ্য-উপাত্ত যাচাই করবে।

মডার্না প্রধান স্টিফেন হোজে বলেন, ‌‘এই অনুমোদনের মধ্য দিয়ে এটিই প্রমাণিত হচ্ছে যে এফডিএ এই প্রক্রিয়াকে খুবই যুক্তিযুক্ত বলে মনে করে। আমরা এ বছরের শেষ নাগাদ এক কোটি টিকা তৈরি করতে পারব।’

দ্বিতীয় ধাপের পরীক্ষায় যে ৬০০ সুস্থ স্বেচ্ছাসেবী অংশ নেবেন তাদের মধ্যে অর্ধেকের বয়স ১৮ থেকে ৫৫ এর মধ্যে। আর বাকিদের বয়স হবে ৫৫ বছরের বেশি। দৈবচয়নের মাধ্যমে এক গ্রুপকে মর্ডানার পরীক্ষামূলক টিকা দেওয়া হবে। তারপর অপেক্ষা করা হবে এর ফলের জন্য।

ফ্রান্সের ফার্মাসিটিক্যাল গ্রুপ সানোফি জানিয়েছে, এই ভ্যাকসিন সব দেশের জন্য সরবরাহ করা হবে। তবে মার্কিন সরকার যেহেতু ঝুঁকি নিয়ে বিনিয়োগ করেছে সেক্ষেত্রে তারা বৃহৎ আকারে অগ্রিম অর্ডার দিতে পারবে।

ইসরায়েল ভিত্তিক তেল আবিব বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিওভিলের যৌথ সহায়তায় করোনার ভ্যাকসিন প্রস্তুত করেছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের বরাতে ইন্ডিয়ান এক্সপেসে প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই কোভিড-১৯ এর প্রকোপ শেষ হবে না। টিকার সহায়তায় এই ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী ও বিপুল পরিমাণ মানুষের রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬

দুঃসময় ও দুশ্চিন্তায় কোরআনের যে ৬ আয়াত পড়বেন

আগস্ট ১৩, ২০২৬

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT