চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার জন্য বঙ্গের সাবস্ক্রিপশন ফ্রি, যুক্ত হচ্ছে নতুন অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৬ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে স্থবির পুরো বিশ্ব। সংক্রমিত এই ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশেও। যা ইতোমধ্যেই প্রভাব ফেলেছে দৈনন্দিন জীবনে। এই ভাইরাস প্রতিরোধে সরকার দেশের মানুষকে নিজ নিজ ঘরে থেকে, হোম কোয়ারেন্টাইন মেনে চলা-সহ আরো নানাবিধ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

এরই ধারাবাহিকতায় মানুষের বাসায় থাকার দিনগুলোকে সহজ করে তুলতে বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘বঙ্গ’-এর ওয়েবসাইটের সব সাবস্ক্রিপশন মূলক বাধ্যবাধকতা তুলে নিয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি। তাই এখন বঙ্গ-এর সব ব্লকবাস্টার সিনেমা, নাটক, লাইভ টিভি এবং অন্যান্য বিনোদনের মাধ্যমগুলো দর্শকরা উপভোগ করতে পারবেন একদম ফ্রি-তে।

বঙ্গ থেকে জানানো হয়েছে, এই প্লাটফর্মে রয়েছে হাজারেরও বেশি ঘণ্টার চলচ্চিত্র, নাটক, টিভি শো, মিউজিক ভিডিও। এমনকি প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন সব কন্টেন্ট। মানুষের বাসায় থাকাকালীন সময়ে বিনোদন দিতেই মূলত বঙ্গ এমন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানায়।

কোয়ারেন্টাইনের দিনগুলোতে দর্শকদের আরেকটু বাড়তি আনন্দ দিতে, বঙ্গ নিয়ে এলো ‘হোম উইথ’ মিউজিক শো। এই মিউজিক্যাল শো-তে বঙ্গ-এর দর্শকদের জন্য পারফর্ম করেছেন জনপ্রিয় ব্যান্ড মাইলস খ্যাত শাফিন আহমেদ, ইন্দালো ব্যান্ডের ভোকাল জন কবির, আর্বোভাইরাস ব্যান্ডের নাফিস আল আমিন-এর মতো জনপ্রিয় সব তারকারা। এছাড়াও দর্শকদের আনন্দ দেওয়ার জন্য এই তালিকায় আরো থাকছেন ‘শায়ান চৌধুরী অর্ণব, মিনার রহমান, বাপ্পা মজুমদার, প্রীতম হাসান, প্রতীক হাসান, আদিত রহমান, মিলা, জেফার রহমান, রুমেল আলী, বাবনা করিম, মাহতিম শাকিব-সহ আরো অন্যান্য গুণী শিল্পীরা।

ঘরোয়া কনসার্টের আমেজে করা এই মিউজিক্যাল শো দর্শকদের কোয়ারেন্টাইন সময়ের অবসাদ দূর করতে সাহায্য করবে বলে আশা করছে বঙ্গ।

এমন উদ্যোগ সম্পর্কে বঙ্গ-এর প্রধান পরিচালন কর্মকর্তা ফায়েজ তাহের বলেন, বর্তমান সময়ের এ মহামারী মোকাবেলার জন্য বাড়িতে থাকা অত্যন্ত জরুরি। তবে বাসায় বন্দি হয়ে থাকার কারণে অবসাদ কাজ করতে পারে। কঠিন এ সময়ে মানুষকে বাসায় থাকতে উৎসাহিত করার লক্ষ্যে বঙ্গ ইতোমধ্যে এর সকল সাবস্ক্রিপশন ফি মুক্ত করে দিয়েছে এবং সে ধারাবাহিকতায় দর্শকদের জন্য নিয়ে এসেছে জনপ্রিয় তারকাদের ঘরোয়া আমেজের মিউজিক্যাল শো, যেন দুশ্চিন্তা আর অনিশ্চয়তার এই মুহূর্তগুলোতে বাসায় থেকেও সবাই নিরাপদে বিনোদন উপভোগ করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাজন কবিরপ্রতীক হাসানপ্রীতম হাসানবঙ্গবাপ্পা মজুমদারমাহতিম শাকিবমিনার রহমানমিলাশাফিন আহমেদশায়ান চৌধুরী অর্ণব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের জীবননাশের হুমকিদাতা কোমির আত্মসমর্পণ

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: জামিল আহমেদ লিমন (সংগৃহীত)।

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমনের মরদেহ ঢাকায় আসবে ৪ মে

এপ্রিল ৩০, ২০২৬

রোনালদোর গোলে শীর্ষ বহাল, ২০ ম্যাচ অপরাজিত আল-নাসের

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT