চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের পাশে এসএমই ফাউন্ডেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

মহামারি করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই ফাউন্ডেশন এসএমই ক্লাস্টার (গুচ্ছভিত্তিক) উদ্যোক্তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন অধ্যাপক ড. মাসুদুর রহমান।

মঙ্গলবার ক্লাস্টার উন্নয়ন বিষয়ে দেশের ১৮টি এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের সাথে অনলাইনে মতবিনিময় সভার আয়োজন করে এসএমই ফাউন্ডেশন। ওই সভায় তিনি এ কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন বলেন, করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এসএমই ক্লাস্টার উদ্যোক্তাদের পাশে থাকবে এসএমই ফাউন্ডেশন। এসএমই খাতের উন্নয়নে চলতি বছরের ৫ এপ্রিল সরকার ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি দূরদর্শী পদক্ষেপ।

এসএমই খাতকে এগিয়ে নিতে প্রণোদনা প্যাকেজের অর্থ ছাড় করার ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দ্রুততার সাথে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কোভিড-১৯ এর কারণে পণ্য বিক্রি না হওয়ায় অবিক্রিত পণ্য মজুত, পুঁজি সংকটে শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হওয়া, পণ্য রপ্তানির ক্ষেত্রে নানা সমস্যার কথা মতবিনিময় সভায় তুলে ধরেন ১৮টি এসএমই ক্লাস্টারের উদ্যোক্তারা।

এছাড়া পণ্য উৎপাদন ও ব্যবসা পরিচালনায় উদ্যোক্তা এবং কর্মীদের দক্ষতা বাড়াতে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে দেয়া প্রশিক্ষণসমূহ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে জানান তারা।

Reneta

মতবিনিময় সভায় এসএমই ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল করীম মুন্না, উপব্যবস্থাপনা পরিচালক এসএম শাহীন আনোয়ার এবং মহাব্যবস্থাপক ফারজানা খান প্রমুখ বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমই ফাউন্ডেশনকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT