চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স আবিস্কার এনআইবি’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৪ অপরাহ্ণ ১৯, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস (কোভিড-১৯) এর জিনোম সিকোয়েন্স (জিন রহস্য) নির্ণয় করলো দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)।

মঙ্গলবার সাভারের আশুলিয়ায় অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি) তে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ।

ড. মো. সলিমুল্লাহ জানান: কোভিড-১৯ মহামারীর কার্যকর মোকাবিলার অংশ হিসাবে দেশে এ সংক্রান্ত গবেষণা, ভাইরাসের জিনোম সিকোয়েন্স নির্ণয় অত্যন্ত জরুরী। এ প্রয়োজনীয়তাকে সামনে রেখেই এনআইবি করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স নির্ণয়ে কাজ করছে। এনআইবির উন্মোচিত জিনোম সিকোয়েন্স স্যাঙ্গার (Sanger) পদ্ধতিতে নির্ণয় করা হয়েছে যা গোল্ড স্ট্যান্ডার্ড পদ্ধতি হিসাবে স্বীকৃত। এ পদ্ধতিতে নির্ণীত জিনোম সিকোয়েন্স প্রায় শতভাগ নির্ভুল।

মহাপরিচালক বলেন: এখন পর্যন্ত ১ টি নমুনার জিনোম সিকোয়েন্স সম্পন্ন করা হয়েছে এবং আরো ৭ টি নমুনার জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে এনআইবি’র সিকোয়েন্সকৃত জিনোম ইউএসএ, স্পেন এবং ইতালি এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এনআইবিতে প্রাপ্ত সিকোয়েন্সে কিছু পরিবর্তন পরিলক্ষিত হয়েছে এবং অধিকতর এনালাইসিসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এছাড়া কম খরচে কোভিড-১৯ রোগ সনাক্তকরণে পিসিআর কিট উদ্ভাবনে এনআইবি’র গবেষকদল কাজ করছেন বলেও জানান তিনি।

ড. মো. সলিমুল্লাহ, মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, সাভার

এনআইবির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহ এর নেতৃত্বে কেশব চন্দ্র দাস, জনাব মোঃ মনিরুজ্জামান, মো. হাদিসুর রহমান, মোহাম্মদ উজ্জ্বল হোসেন ও মোঃ নজরুল ইসলামের পাশাপাশি ডাঃ রুহুল আমিন এবং ডাঃ আসিফ রাশেদ এর সহযোগিতায় এই জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজটি সম্পন্ন হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসজিনোম সিকোয়েন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT