চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় শনাক্ত এক লাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

নতুন রেকর্ড করে মাত্র একদিনে করোনাভাইরাসে আক্রান্তের শনাক্ত সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ১ লাখ ৫ হাজার ৬১৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেরই প্রায় ৩৯ হাজার।

ওয়ার্ল্ডোমিটার বলছে, এরআগে একদিনে আক্রান্ত শনাক্তের সবোর্চ্চ সংখ্যা ছিল গত ৩ এপ্রিল। সেদিন শনাক্ত হয়েছিল ৯৬ হাজার ৩৪৬ জন। কিন্তু সেই রেকর্ডকে ছাড়িয়ে গতকাল ২৫ এপ্রিল।

ডিসেম্বরে শনাক্ত হওয়া ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যুবরণ করেছে ৬ হাজার ১৭৪ জন। মোট আক্রান্ত হয়েছে প্রায় ২৮ লাখ ৩০ হাজার ৫১জন মানুষ। আর এতে মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জনের।

গত কয়েকসপ্তাহের করোনাভাইরাসের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা তুলনা করে দেখা যায়, শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। পাশাপাশি সেদেশে শনাক্ত রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি।

ওয়ার্ল্ডোমিটারের হিসেবে, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ হাজার ৭৬৪জন। মৃত্যু ১৯৫১ জন। দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। আর মৃত্যুু হয়েছে ৫২ হাজার ১৮৫ জনের।

যুক্তরাষ্ট্রের পরের অবস্থান যুক্তরাজ্যের। দেশটিতে একদিনেই মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। সেখানে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩৮৬ জন। মোট মৃত্যু ১৯ হাজার ৫০৬।

Reneta

গত কয়েকদিনের হিসেবে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর হিসেবে এর পরেই ফ্রান্স থাকলেও দেশটিতে করোনা প্রাদুর্ভাব কিছুটা কমেছে। দেশটিতে নতুন ১ হাজার ৬৬৫ জন রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। সব মিলিয়ে মারা গেছেন ২২ হাজার ২৪৫ জন। একদিনেই মারা গেছে ৩৮৯ জন।

যুক্তরাজ্যের পর ইউরোপের দেশ ইতালিতে একদিনেই মৃত্য হয়েছে ৪২০ জনের। সব মিলিয়ে মারা গেছেন ২৫ হাজার ৯৯৬ জন। আক্রান্ত ৩ হাজার ২১ জন। মোট আক্রান্ত ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন।

এছাড়াও ইউরোপের আরেক দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৬ হাজার ৭৪০ জন, আর হয়েছে মৃত্যু ৩৬৭ জনের।

জার্মানিতে ১৮৫ জন, ইরান ৯৩ জন, বেলজিয়ামে ১৮৯ জন, নেদারল্যান্ডসে ১১২ জন এবং তুরস্কে ১০৯ জন, ব্রাজিলে ৩৫৭ জন, কানাডা ১৫৫ জন, সুইডেনে ১৩১ জন এবং আয়ারল্যান্ড ২২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে গত ২৪ ঘণ্টায় চীনে ৬জন নতুন রোগী শনাক্ত হলেও কেউ মারা যায়নি।

দেশটিতে মোট আক্রান্ত ৮২ হাজার ৮০৪জন। মারা গেছে ৪ হাজার ৬৩২ জন মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT