চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লক্ষ্মীপুরে প্রথম মৃত্যু, মোট শনাক্ত ২৭

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২০
জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তি মারা গেছেন। গত ১২ এপ্রিল রামগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন, পরে নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হলে করোনা পজিটিভ আসে।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন অফিস বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, এদিন আসা করোনা রিপোর্টে ৪ জনের মধ্যে তিনজনের নেগেটিভ আসে। এর মধ্যে সদর উপজেলার চররুহিতার একজন পুরুষ ব্যক্তি করোনা পজিটিভ পাওয়া যায়। এ নিয়ে মৃত ব্যক্তিসহ লক্ষ্মীপুর জেলায় কভিড-১৯ এ আক্রন্তের সংখ্যা ২৭ এ পৌঁছালো। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৬ জন। এর মধ্যে সদরে ৮ জন, কমলনগরে ১৫ জন এবং কমলনগরে আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশ স্থানীয় করোনা ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা ঢাকা কুয়েত মৈত্রী হাসপাতালে আছেন।

Banglabid

বিভিন্ন প্রস্তুতি বিষয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জানান, জেলায় আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে এক’শ বেডের। এর মধ্যে সদর উপজেলায় ৪০টি বেড, রামগঞ্জ, কমলনগর উপজেলায় ২০টি করে ৬০টি বেড প্রস্তুত রাখা হয়েছে। ট্রিটমেন্ট শয্যা প্রস্তুত রাখা হয়েছে ৪৫টি। এর মধ্যে সদর ৩০টি এবং অপর তিন উপজেলায় ৫টি করে।

তবে এসব শয্যা আগামী দিনের জন্য খুবই অপ্রতুল বলে জেলাবাসী মনে করে। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে রাখা হয়েছে দু’জনকে, এ পর্যন্ত মোট চারজন। লক্ষ্মীপুর সদর হাসপাতাল কমপ্লেক্সে করোনা ট্রিটমেন্ট সেন্টারে ৭ জন, রামগঞ্জ ইউএইচসিতে ১২জন, কমলনগর উপকূল করোনা আইসোলেটেড সেন্টারে ৩ জনকে ভর্তি করা হয়েছে।

বর্তমান করোনা পরিস্থিতিতে জেলার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা দেখা দিয়েছে। তবে এখনো অনেক সাধারণ মানুষের মধ্যে সচেতনাবোধ সৃষ্টি হয়নি। যার ফলে বিভিন্ন হাটবাজার, কাঁচাবাজার পাড়া মহল্লা গ্রামাঞ্চলে মানুষ শরীর থেকে কমপক্ষে তিনফুট সামাজিক দূরত্ব মানছে না। হাটবাজার, ধর্মীয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে জটলা করছে। তবে আইন শৃংখলা বাহিনী পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, আনসার ব্যাটালিয়ন এ ব্যাপারে মাঠে তৎপর রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT